ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী শেষ হলো জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তায়েফের বুকে যে মসজিদ মুসলিমদের জন্য এক টুকরো সান্ত্বনা পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত শিগগিরই ১০ হাজার পুলিশ নিয়োগ অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ার ভয়ে জোবায়েদকে হত্যা, তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র বাংলাদেশি সমর্থকদের স্কালোনির ধন্যবাদ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান ‘মত পার্থক্য থাকতে পারে, ঐক্য যেন নষ্ট না হয়’ শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষিতে ডিজিটাল অবকাঠামো উন্নয়নে আইফার্মারের সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ প্রধানমন্ত্রীর

আছিয়াকে নিয়ে গাইলেন বাপ্পা মজুমদার

মাগুরায় যৌন নির্যাতনের শিকার ৮ বছর বয়সী শিশু আছিয়াকে নিয়ে গান গাইলেন জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদার। গানের শিরোনাম ‘মাগুরার ফুল’। এতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন একঝাঁক তরুণ শিল্পী। আর গানের কথা ও সুর করেছেন সুরকার মাহবুবুল খালিদ।

‘মাগুরার ফুল ছোট্ট মুকুল, ঝরে গেল ফুটে ওঠার আগেই। ডাক্তার হবার স্বপ্নটা তার, নিভে গেল পিশাচের এক ছোবলেই, এক ছোবলেই।’ এমন কথামালায় শিশু আছিয়াসহ নির্যাতিত সকল পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বানও জানান এই গীতিকবি ও সুরকার।

সম্প্রতি গানটির রেকর্ডিং ও মিক্স মাস্টারিংসহ অডিও’র সব কাজ সম্পন্ন হয়েছে। ‘মাগুরার ফুল’র সংগীতায়োজন করেছেন শেখ পুলক ও রোমান রহমান। গানটিতে বাপ্পা মজুমদারের সঙ্গে কন্ঠ দিয়েছেন মৌটুসী খান, মৌলি মজুমদার এবং মৌমিতা বড়ুয়া। বর্তমানে এর মিউজিক ভিডিও নির্মাণ হচ্ছে। আর খুব শিগগিরই গানটি প্রকাশ হবে ‘খালিদ সংগীত’ (www.khalidsangeet.com) ওয়েবসাইটে। একই সঙ্গে এটি উন্মুক্ত হবে ‘খালিদ সংগীত’ ইউটিউব চ্যানেল ও ‘মাহবুবুল এ খালিদ’ ফেসবুক পেজে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী

আছিয়াকে নিয়ে গাইলেন বাপ্পা মজুমদার

আপডেট টাইম : ১২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫