ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী শেষ হলো জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তায়েফের বুকে যে মসজিদ মুসলিমদের জন্য এক টুকরো সান্ত্বনা পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত শিগগিরই ১০ হাজার পুলিশ নিয়োগ অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ার ভয়ে জোবায়েদকে হত্যা, তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র বাংলাদেশি সমর্থকদের স্কালোনির ধন্যবাদ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান ‘মত পার্থক্য থাকতে পারে, ঐক্য যেন নষ্ট না হয়’ শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষিতে ডিজিটাল অবকাঠামো উন্নয়নে আইফার্মারের সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ প্রধানমন্ত্রীর

এবার ঈদে ‘চাঁদের হাট ২

গত বছর ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত ‘চাঁদের হাট’ নাটকটি ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষে ছিল বেশ কিছুদিন। এটি দেখা হয়েছে প্রায় ২ কোটি বার। আসন্ন ঈদুল আজহায় আসছে এর সিক্যুয়েল ‘চাঁদের হাট ২’। এবারও চাঁদ চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব আর পূর্ণিমার রূপে দেখা যাবে কেয়া পায়েলকে।

‘চাঁদের হাট’ নাটকটি রচনা ও পরিচালনা করেন কে এম সোহাগ রানা। ‘চাঁদের হাট ২’ও লিখেছেন ও পরিচালনা করেছেন তিনি। নির্মাতার কথায়, ‘গরুর হাটকে কেন্দ্র করে কমেডি, প্রেম ও মানবিকতার সম্মিলনে দারুণ একটি গল্প থাকছে। হাস্যরসের মোড়কে কিছু বার্তাও রয়েছে নাটকে।’

চাঁদের মায়ের চরিত্রে মনিরা আক্তার মিঠু ও পূর্ণিমার মামার ভূমিকায় ফিরছেন ডা. এজাজুল ইসলাম। এতে আরও অভিনয় করেছেন এমএনইউ রাজু, এবি রোকনসহ অনেকে। সম্প্রতি নাটকটির শুটিং হয়েছে। চিত্রগ্রহণে আদিত্য মনির।

‘চাঁদের হাট ২’ প্রযোজনা করেছেন নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। এবারের পর্ব নিয়েও তিনি আশাবাদী। তার বিশ্বাস- দর্শকরা একইসঙ্গে আনন্দ ও শিক্ষণীয় কিছু খুঁজে পাবেন এই নাটকে।

ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে আগামী ৭ জুন ঈদের দিন মুক্তি পাবে ‘চাঁদের হাট ২’। নাটকটির আবহ সংগীত তৈরি করেছেন রফিকুল ইসলাম ফরহাদ। রঙ বিন্যাস ও সম্পাদনায় রাশেদ রাব্বি।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী

এবার ঈদে ‘চাঁদের হাট ২

আপডেট টাইম : ১২:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫