ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী শেষ হলো জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তায়েফের বুকে যে মসজিদ মুসলিমদের জন্য এক টুকরো সান্ত্বনা পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত শিগগিরই ১০ হাজার পুলিশ নিয়োগ অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ার ভয়ে জোবায়েদকে হত্যা, তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র বাংলাদেশি সমর্থকদের স্কালোনির ধন্যবাদ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান ‘মত পার্থক্য থাকতে পারে, ঐক্য যেন নষ্ট না হয়’ শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষিতে ডিজিটাল অবকাঠামো উন্নয়নে আইফার্মারের সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ প্রধানমন্ত্রীর

খুলে নেওয়া হলো লাইফ সাপোর্ট, মারা গেলেন তানিন সুবহা

ঢাকাই চলচ্চিত্র অভিনেত্রী তানিন সুবহা মারা গেছেন। মঙ্গলবার (১০ জুন) সন্ধ্যা ৭টা ৫৭ মিনিটে তার লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়েছে।

খবরটি নিশ্চিত করেছেন ঢাকাই চলচ্চিত্রের খল অভিনেতা মিশা সওদাগর।

গত ২ জুন হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ধানমণ্ডির একটি বেসরকারি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয় চিত্রনায়িকা তানিন সুবহাকে।

গত কয়েক দিনে শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। বরং শারীরিক অবস্থার অবনতি হয়েছে। আগেই তাঁকে ‘ক্লিনিক্যালি ডেড’ ঘোষণা করেন চিকিৎসকেরা। লাইফ সাপোর্ট খুলে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল।

এ জন্য সুবহার স্বামীর অনুমতির অপেক্ষায় ছিলেন চিকিৎসকরা। স্বামীর অনুমতি সাপেক্ষে তার লাইফ সাপোর্ট খুলে ফেলা হয় বলে জানিয়েছে অভিনেত্রীর পরিবার।ঢাকাই চলচ্চিত্রের পরিচিত মুখ তানিন সুবহা হঠাৎ করেই গত ২ জুন অসুস্থ হয়ে পড়েন। পরে রাজধানীর আফতাবনগরের একটি ক্লিনিকে নেওয়া হয় তাকে।

সেখানে প্রাথমিক চিকিৎসার পর বাসায় ফিরলে সন্ধ্যার দিকে ফের অসুস্থ হয়ে পড়েন।তখন তাৎক্ষণিক বনশ্রীর ফরাজী হাসপাতালে নেওয়া হলে অবস্থার অবনতি দেখে ধানমণ্ডির পপুলার মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয় অভিনেত্রীকে। তানিন সুবহা ছোট পর্দার পাশাপাশি বড় পর্দাতেও সমানভাবে কাজ করে গেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী

খুলে নেওয়া হলো লাইফ সাপোর্ট, মারা গেলেন তানিন সুবহা

আপডেট টাইম : ০৬:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫