ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী শেষ হলো জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তায়েফের বুকে যে মসজিদ মুসলিমদের জন্য এক টুকরো সান্ত্বনা পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত শিগগিরই ১০ হাজার পুলিশ নিয়োগ অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ার ভয়ে জোবায়েদকে হত্যা, তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র বাংলাদেশি সমর্থকদের স্কালোনির ধন্যবাদ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান ‘মত পার্থক্য থাকতে পারে, ঐক্য যেন নষ্ট না হয়’ শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষিতে ডিজিটাল অবকাঠামো উন্নয়নে আইফার্মারের সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ প্রধানমন্ত্রীর

মৃত্যুর ৭ দিন পর জনপ্রিয় অভিনেত্রীর লাশ উদ্ধার

পাকিস্তানের বর্ষীয়ান অভিনেত্রী আয়েশা খানের লাশ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর এক সপ্তাহ পর পাকিস্তানের করাচির নিজ বাসা থেকে তার লাশ উদ্ধার করে করাচি পুলিশ।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও টিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদন অনুযায়ী, করাচির গুলশান-এ-ইকবাল আবাসন থেকে আয়েশা খানের লাশ উদ্ধার করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬। গত কয়েক বছর ধরে একাই থাকতেন পাকিস্তানের এই প্রবীণ অভিনেত্রী।

এতে আরও উল্লেখ করা হয়, মৃত্যুর ৭ দিন পার হলে পুরো ফ্ল্যাটে দুর্গন্ধ ছড়াতে শুরু করে। ওই ফ্ল্যাটের আশপাশের মানুষ অভিনেত্রীকে ডাকাডাকি করলে কোনো সাড়া না পেলে শেষে পুলিশকে জানানো হয়। পরে পুলিশ ঘটনাস্থলে আসলে অভিনেত্রীর ফ্ল্যাট ভেতর থেকে বন্ধ পায়। এরপর দরজা ভেঙে অভিনেত্রীর মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুর কারণ এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ।

এদিকে এ ঘটনায় ইতোমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে দেশটির বিনোদন জগতে।

১৯৪৮ সালের ২২ নভেম্বর জন্মগ্রহণ করা আয়েশা খান পাকিস্তানি বিনোদন জগতের একটি সুপরিচিত নাম ছিলেন। তিনি ছিলেন জনপ্রিয় টিভি অভিনেত্রী খালেদা রিয়াসাতের বড় বোন।

আখরি রক, টিপু সুলতান: দ্য টাইগার লর্ড, ডালিজ, ক্র্যাকস, বোল মেরি ফিশ, এক অউর আসমানের মতো জনপ্রিয় টিভি শোতে কাজ করেছেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী

মৃত্যুর ৭ দিন পর জনপ্রিয় অভিনেত্রীর লাশ উদ্ধার

আপডেট টাইম : ০৫:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫