ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক ২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি

আরও এক মার্কিন নাগরিককে মুক্তি দিয়েছে তালেবান

আরও এক মার্কিন বন্দীকে মুক্তি দিয়েছে আফগানিস্তান।গতকাল রবিবার দেশটির শাসকগোষ্ঠী তালেবান তাকে মুক্তি দেয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, ওয়াশিংটনের বন্দিমুক্তি বিষয়ক বিশেষ দূত অ্যাডাম বোহেলার আফগানিস্তান সফরের পর ওই মার্কিন নাগরিককে মুক্তি দেওয়া হয়েছে।

আমির আমিরি নামের ওই মার্কিন নাগরিক ২০২৪ সালের ডিসেম্বর থেকে আফগানিস্তানে আটক ছিলেন। কাতারের মধ্যস্থতায় তার মুক্তি ঘটে এবং রবিবার সন্ধ্যায় তিনি দোহার উদ্দেশে রওনা করেছেন।

চলতি বছর এটা ছিল তালেবানের হাতে আটক পঞ্চম মার্কিন নাগরিকের মুক্তি, যার কৃতিত্ব কাতারকে দেওয়া হচ্ছে। এছাড়া আট মাস ধরে আটক থাকা এক ব্রিটিশ দম্পতিকেও মুক্তি দেওয়া হয়েছে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তালেবানকে বাগরাম বিমানঘাঁটি যুক্তরাষ্ট্রকে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানায়। তার এক সপ্তাহ পর বোহেলারকে মুক্তি দেওয়া হলো।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক

আরও এক মার্কিন নাগরিককে মুক্তি দিয়েছে তালেবান

আপডেট টাইম : ০৫:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫