ঢাকা , মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাড়ছে ইরানি হামলার তীব্রতা, অবিলম্বে নাগরিকদের ইসরায়েল ছাড়তে বললো চীন প্রধানমন্ত্রী দেশকে তাঁর পিতার মতোই এগিয়ে নিয়ে যাচ্ছেন : ভূমিমন্ত্রী ব্রাজিলিয়ান কিংবদন্তিকে ছাড়িয়ে নতুন উচ্চতায় মেসি গায়ে হলুদের অনুষ্ঠানে কিশোরকে কুপিয়ে হত্যা ঈদের ছুটি শেষে অফিস শুরু করেছেন প্রধানমন্ত্রী এক-এগারোর সময়ের আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার জাতীয় পতাকা বিধি যথাযথভাবে প্রতিপালনের নির্দেশনা জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক আজ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ ঈদের ছুটি শেষে সচিবালয়ে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য, কর্মকর্তা-কর্মচারীদের কুশল বিনিময়

ধাক্কা খেল ব্রাজিল

দরজায় কড়া নাড়ছে শতবর্ষী কোপা আমেরিকার বিশেষ টুর্নামেন্ট। ৩ জুন যুক্তরাষ্ট্রে পর্দা উঠবে আমেরিকার শ্রেষ্টত্বের প্রতিযোগিতার। আসরটিকে সামনে রেখে বড় ধরনের ধাক্কা খেল ব্রাজিল। চোটের কারণে আসর থেকে ছিটকে গেছেন মিডফিল্ডার রাফিনহা ও গোলরক্ষক এডারসন।

দু’জনের ছিটকে যাওয়ার কারন ইনজুরি। চোটের কারণে গত সপ্তাহে লস এ্যাঞ্জেলসে অনুষ্ঠিত প্রাক-টুর্নামেন্ট ট্রেনিং ক্যাম্পে ঠিকঠাক অনুশীলন করতে পারেননি রাফিনা। তাঁর পরিবর্তে পিএসজির মধ্যমাঠেল সারথি লুকাস মৌরাকে ডেকে পাঠিয়েছেন ব্রাজিল কোচ কার্লোস দুঙ্গা। এবং বেনফিকার গোলরক্ষক এডারসনের জায়গায় গ্রেমিওর মার্সেলো গ্রোহেকে নিয়েছেন তিনি।

ব্রাজিল শিবির চোটের থাবা অবশ্য কয়েকদিন আগে থেকেই শুরু হয়েছে। ইনজুরির কারণে আসরে দর্শক হয়ে থাকতে হচ্ছে রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার রিকার্ডো অলিভিয়েরা ও বায়ার্ন মিউনিখ স্ট্রাইকার ডগলাস কস্তা। এই দুই জনের ইনজুরিতে ইয়োনাস ও রিকার্ডো কাকার কোপার দরজা খুলে গেছে।

প্রসঙ্গত, শুক্রবার শুরু হচ্ছে কোপার বিশেষ টুর্নামেন্ট। তবে ব্রাজিলের অভিযান শুরু হবে পরদিন থেকে। শনিবার নিজেদের প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ ইকুয়েডর।

ব্রাজিল চূড়ান্ত দল:

গোলরক্ষক : আলিসন, দিয়েগো আলভেস, মার্সেলো গ্রোহে
ডিফেন্ডার : মিরান্ডা, জিল, মারকুইনহস, রদ্রিগো কায়ো, দ্যানি আলভেজ, ফাবিনহো, ফিলিপ লুইস, ডগলাস সান্তোস
মিডফিল্ডার : লুইস গুস্তাভো, ইলিয়াস, রেনাতো অগাস্টো, উইলিয়ান, লুকাস লিমা, ফিলিপ কুতিনহো, কাকা, ক্যাসেমিরো, লুকাস মৌরা।
ফরোয়ার্ড : ইয়োনাস, হাল্ক, গ্যাব্রিয়েল

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

বাড়ছে ইরানি হামলার তীব্রতা, অবিলম্বে নাগরিকদের ইসরায়েল ছাড়তে বললো চীন

ধাক্কা খেল ব্রাজিল

আপডেট টাইম : ০৬:৪১ অপরাহ্ন, বুধবার, ১ জুন ২০১৬