ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক ২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি

ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি চান যুক্তরাষ্ট্রের বেশিরভাগ মানুষ

ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতিকে সমর্থন করেন যুক্তরাষ্ট্রের বেশিরভাগ মানুষ। ৮০ শতাংশ ডেমোক্রেট ও ৪১ শতাংশ রিপাবলিকান মনে করেন যুক্তরাষ্ট্রের উচিত ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া।সাম্প্রতিক এক জরিপে এই তথ্য উঠে এসেছে।

রয়টার্স/ইপসোসের করা এই জরিপে দেখা যায়, ৫৯ শতাংশ উত্তরদাতা ফিলিস্তিন রাষ্ট্রের মার্কিন স্বীকৃতির পক্ষে। মাত্র ৩৩ শতাংশ এর বিরোধিতা করেছেন। বাকিরা অনিশ্চিত অথবা প্রশ্নের উত্তর দেননি।

জরিপের তথ্য অনুসারে, ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির ৫৩ শতাংশ ফিলিস্তিনের বিরোধিতা করেছেন। তবে ৪১% রিপাবলিকান বলেছেন, তারা ফিলিস্তিনের স্বীকৃতিকে সমর্থন করবেন।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর গণহত্যা যুদ্ধে ৬৭ হাজারের বেশি মানুষ মারা গেছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। সেই সঙ্গে নির্বিচার বোমাবর্ষণে শহরটি সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ক্রমবর্ধমান সংখ্যক দেশ – মার্কিন মিত্র ব্রিটেন, কানাডা, ফ্রান্স ও অস্ট্রেলিয়া আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে।

যুক্তরাষ্ট্রের ওপরও ক্রমাগত চাপ বাড়ছে ফিলিস্তিনকে রাষ্ট্র স্বীকৃতি দেওয়ার।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক

ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি চান যুক্তরাষ্ট্রের বেশিরভাগ মানুষ

আপডেট টাইম : ১১:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫