ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক ২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি

ওসমান হাদির বোন পরিচয়ে নাহিদের পক্ষে ভোট চাওয়া নারীর পরিচয় নিয়ে বিভ্রান্তি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির বোন পরিচয়ে ঢাকা-১১ আসনে জামায়াতে ইসলামী সমর্থিত ১১ দলীয় জোটের নির্বাচনী সমাবেশে বক্তব্য দেন শবনম খাদিজা নামের এক নারী। এসময় ওই আসনের প্রার্থী নাহিদ ইসলামের পক্ষে ভোটও চান তিনি। তবে, নিজেকে হাদির বোন পরিচয় দিলেও তার প্রকৃত পরিচয় নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে সামাজিকমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন ওসমান হাদির স্ত্রী রাবেয়া ইসলাম সম্পা। সেখানে ওই নারীর ছবি যুক্ত করে মাঝখানে লিখেছেন, ‘ভুয়া’।

ওই পোস্টে সম্পা লিখেছেন, ‘শহীদ ওসমান হাদি তার জীবদ্দশায় কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না। আপনারা সবাই জানতেন, তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। তাই আশা করব, কোনো দল তাদের নিজ স্বার্থে শহীদ ওসমান হাদির নাম ব্যবহার করবেন না। সবাই তার আদর্শ ব্যবহার করুন। তাতে আমাদের কোনো বাধা নেই। আর আপনারা রাজনৈতিক দলগুলো কে তার পরিবার, আর কে নয় যাচাই না করেই শুধু দলের স্বার্থে যে কাউকেই হাদির পরিবার হিসেবে দাঁড় করাচ্ছেন। ওসমান হাদির পরিবার এবং ইনকিলাব মঞ্চ থেকে আমরা সব সময় বলে এসেছি, কোনো দল দেখে নয়, যোগ্য প্রার্থী দেখে আপনারা ভোট দেবেন। সে যে দলের হোক।’

তিনি আরও লিখেছেন, ‘সবাই শান্তিপূর্ণ পরিবেশে ১২ তারিখ ভোটকেন্দ্রে গিয়ে দলে দলে আপনার মতে যিনি যোগ্য প্রার্থী, তাকে আপনার মূল্যবান ভোটটি দিয়ে আসবেন। আর অবশ্যই হ্যাঁ ভোট দিতে ভুল করবেন না।’

এদিকে, ওসমান হাদির স্ত্রীর দেওয়া ওই পোস্টটি শেয়ার করেছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের। আর কমেন্ট বক্সে তিনি লিখেছেন, ‘পরিবারের তথ্যমতে, উনি (বক্তব্য দেওয়া নারী) হাদি ভাইয়ের তিন বোনের কেউ নন।’

তবে শবনম খাদিজা নামের ওই নারী কে বা তার আসল পরিচয় কী, সে সম্পর্কে তাৎক্ষণিক কিছু জানা যায়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক

ওসমান হাদির বোন পরিচয়ে নাহিদের পক্ষে ভোট চাওয়া নারীর পরিচয় নিয়ে বিভ্রান্তি

আপডেট টাইম : ০৫:৪৬ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬