জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট জুলাই সনদ কার্যকর এবং গণভোটের ফল অনুযায়ী সংবিধান সংস্কারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করবে।
শনিবার (৪ এপ্রিল) বাদ আসর বাইতুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি পালন করা হবে।
বৃহস্পতিবার দুপুরে ১১ দলীয় ঐক্যের লিয়াঁজো কমিটির বৈঠক শেষে এসব তথ্য জানিয়েছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান ।
তিনি জানান, জোটের শীর্ষ নেতাদের মঙ্গলবার (৭ এপ্রিল) পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে।

বাঙ্গালী কণ্ঠ ডেস্ক 























