ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক ২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি

কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, কৃষক বাঁচলেই দেশ বাঁচবে। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকের অবদান অপরিসীম। কৃষকের উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়।

শনিবার (২০ জুন) লালমনিরহাট সদর উপজেলা পরিষদ হলরুমে কৃষি ও গ্রামীণ রূপান্তরবিষয়ক ‘পাটনার কনগ্রেস-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ত্রাণমন্ত্রী বলেন, কৃষিকে আধুনিক ও নিরাপদ ব্যবস্থাপনায় এগিয়ে নিতে হবে। উৎপাদন বৃদ্ধির পাশাপাশি কৃষকের আয়, জীবনমান, জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষার বিষয়গুলোকে সমান গুরুত্ব দিতে হবে।

তিনি আরও বলেন, কৃষিতে অতিরিক্ত ক্ষতিকর কীটনাশকের ব্যবহার কমিয়ে নিরাপদ ও পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থার দিকে এগিয়ে যেতে হবে। একই সঙ্গে তামাক চাষ থেকে কৃষকদের নিরুৎসাহিত করে লাভজনক ও পুষ্টিকর ফসল উৎপাদনে উৎসাহিত করতে হবে।

মন্ত্রী বলেন, আধুনিক কৃষি শুধু ফসল উৎপাদনের বিষয় নয়; এটি কৃষকের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিত এবং টেকসই উন্নয়নের গুরুত্বপূর্ণ মাধ্যম।

এর আগে সকালে লাল ফিতা কেটে ‘পাটনার কনগ্রেস-২০২৬’র উদ্বোধন করেন ত্রাণমন্ত্রী। পরে তিনি মেলায় প্রদর্শিত বিভিন্ন কৃষি প্রযুক্তি ও উৎপাদনবিষয়ক স্টল পরিদর্শন করেন এবং কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন।

কৃষি সম্প্রসারণ অধিদফতর, লালমনিরহাটের উপপরিচালক ড. মো. সাইখুল আরিফিনের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রকল্পের লক্ষ্য ও কার্যক্রম তুলে ধরা হয়।

অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার সোহায়েল আহমেদ আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, পুষ্টিকর ফল উৎপাদন, মাটির স্বাস্থ্য সংরক্ষণ এবং মানবদেহে বিভিন্ন ভিটামিনের প্রয়োজনীয়তা বিষয়ে আলোচনা করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক

কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী

আপডেট টাইম : ০৪:৫৫ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬