ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর এআই শেয়ারবাজারে ধস, কেন এই আতঙ্ক ১০ রোগের উপশম হয় যে পাতা খেলে প্রাসঙ্গিকতায় ঐতিহাসিক ৭ নভেম্বর ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, টানা ছুটির সুযোগ কত দিন বিএনপি একাত্তর থেকে আজ পর্যন্ত বাংলাদেশের পক্ষের শক্তি: ধর্ম প্রতিমন্ত্রী শহীদ জিয়ার নেতৃত্বেই দেশে বহুদলীয় গণতন্ত্রের সূচনা হয়: স্বাস্থ্যমন্ত্রী হাসিনাকে হ্যান্ডকাফ পরেই দেশে আসতে হবে: প্রতিমন্ত্রী ইয়াসের দশম শ্রেণির ছাত্রী যুথি হত্যায় সাবেক প্রেমিকসহ গ্রেপ্তার ৩ প্রশিক্ষণ নিতে পাকিস্তানে যাচ্ছেন সরকারের ৩৫ ঊর্ধ্বতন কর্মকর্তা দেশের ভেতরে-বাইরে থেকে ষড়যন্ত্র হচ্ছে, জবাব দেওয়া হবে: প্রধানমন্ত্রী

আইজেনকোটকে ৬৭ এমপির সমর্থন ইসরায়েলের প্রধানমন্ত্রী কে হবেন নির্ধারণ রোববার

ইসরায়েলের পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন, সে বিষয়ে রোববার ঘোষণা দিতে যাচ্ছেন দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। বৃহস্পতিবার (০৫ নভেম্বর) হারজগের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের আলোচনার পর এ ঘোষণা দেওয়ার কথা জানা যায়।

এখন পর্যন্ত গাদি আইজেনকোটকে সমর্থন জানিয়েছেন দেশটির পার্লামেন্ট নেসেটের ১২০ সদস্যের মধ্যে ৬৭ জন। এর ফলে নতুন সরকার গঠনের চেষ্টা করার দায়িত্ব আইজেনকোটকে দেওয়ার পথ তৈরি হয়েছে। খবর দ্য টাইমস অব ইসরায়েলের।

আলোচনা শেষে হারজগ জানান, ৬৭ আইনপ্রণেতার প্রতিনিধিত্বকারী দলগুলো আইজেনকোটকে প্রধানমন্ত্রী করার সুপারিশ করেছে। অন্যদিকে, ৪৬ আইনপ্রণেতার প্রতিনিধিত্বকারী দলগুলো বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পক্ষে মত দিয়েছে।

ফলাফলকে স্পষ্ট উল্লেখ করলেও সরকার গঠনের দায়িত্ব দেওয়ার আগে পরিস্থিতি আরও পরিষ্কার করতে দলগুলোর নেতাদের সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট। আগামী রোববার এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে।

এদিকে আইজেনকোটের দল ইয়াশার দ্রুত তাকে সরকার গঠনের দায়িত্ব দেওয়ার আহ্বান জানিয়েছে। দলটির দাবি, ২০১৫ সালের পর থেকে কোনো প্রার্থীকে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়ার সুপারিশে এটিই সর্বোচ্চসংখ্যক আসনের সমর্থন।

তবে সংখ্যাগরিষ্ঠ আইনপ্রণেতার সমর্থন পেলেও আইজেনকোটের জন্য জোট সরকার গঠন সহজ হবে কি না, তা এখনো স্পষ্ট নয়। নেতানিয়াহুবিরোধী দলগুলো মূলত দুটি ভাগে বিভক্ত। এর মধ্যে চারটি ইহুদিপ্রধান দলের ৪৮ সদস্যের একটি জোট এবং দুটি আরব নেতৃত্বাধীন দলের ১৯ সদস্যের আরেকটি জোট রয়েছে। এই ছয়টি দলই আইজেনকোটকে প্রধানমন্ত্রী করার সুপারিশ করেছে। তবে ইহুদিপ্রধান তিনটি দল এখন পর্যন্ত আরব দলগুলোর সঙ্গে জোট করতে রাজি নয়।

গত সপ্তাহের নির্বাচনে নেতানিয়াহুর বিদায়ী জোট ৫৩টি আসন পেয়েছে। তবে সাত আসনের দল ইউনাইটেড তোরাহ জুডাইজম প্রধানমন্ত্রী হিসেবে নেতানিয়াহুর নাম সুপারিশ করেনি। এতে ভবিষ্যতে আইজেনকোটের নেতৃত্বাধীন জোটকে সমর্থন দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

আইজেনকোটের সরকার গঠনের পথ আরও সহজ হতে পারে বলে বৃহস্পতিবার জানিয়েছে চ্যানেল ১২ নিউজ। সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েল বেইতেনু দলের নেতা আভিগদর লিবারম্যান দীর্ঘদিনের অবস্থান থেকে সরে এসে অতি-অর্থডক্স ইহুদি দলগুলোর সঙ্গে জোটে যেতে আগ্রহ দেখিয়েছেন। ধর্মনিরপেক্ষতাবাদী হিসেবে পরিচিত লিবারম্যানের কাছে নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরানো এখন বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

প্রতিবেদন অনুযায়ী, লিবারম্যান মনে করেন, আরব নেতৃত্বাধীন দলগুলোর সঙ্গে জোট করা বা তাদের সমর্থনের ওপর নির্ভর করার চেয়ে অতি-অর্থডক্স দলগুলোর সঙ্গে সরকার গঠন করা ভালো। এমন সরকারে আইজেনকোট ও লিবারম্যানের মধ্যে প্রধানমন্ত্রী পদের মেয়াদ ভাগাভাগির চুক্তি হতে পারে। পাশাপাশি অতি-অর্থডক্স ইহুদিদের সামরিক বাহিনীতে বাধ্যতামূলক নিয়োগের বিষয়েও আলোচনা হতে পারে।

রাজনৈতিক অচলাবস্থার মধ্যে আগামী ১০ নভেম্বর শপথ নেওয়ার পরপরই নতুন নেসেটের স্পিকার নির্বাচনের কথা রয়েছে। এতে লিকুদ দলের বর্তমান স্পিকারকে সরিয়ে দেওয়া হতে পারে। পার্লামেন্টের কার্যক্রম পরিচালনায় স্পিকারের ব্যাপক ক্ষমতা রয়েছে। তার ডেপুটিদের সঙ্গে মিলে তিনি আইন প্রণয়নের কর্মসূচিও নিয়ন্ত্রণ করেন।

বৃহস্পতিবার আরব দল রা’আম আনুষ্ঠানিকভাবে ইয়াশার, জয়েন্ট (আরব) লিস্ট, ইসরায়েল বেইতেনু ও ডেমোক্র্যাটসের সঙ্গে স্পিকার পদে দ্রুত ভোট আয়োজনের দাবিতে যোগ দিয়েছে। বর্তমান স্পিকার আমির ওহানা জানিয়েছেন, অন্তত ৬১ জন আইনপ্রণেতা আনুষ্ঠানিকভাবে দাবি জানালে তার উত্তরসূরি নির্বাচন নিয়ে আলোচনা নির্ধারণ করবেন।

সূত্র : দ্য টাইমস অব ইসরায়েল

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর এআই শেয়ারবাজারে ধস, কেন এই আতঙ্ক

আইজেনকোটকে ৬৭ এমপির সমর্থন ইসরায়েলের প্রধানমন্ত্রী কে হবেন নির্ধারণ রোববার

আপডেট টাইম : ১০:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬