গোপালগঞ্জ-৩ আসনে বিএনপি দলীয় সংসদ সদস্য (এমপি) এস এম জিলানীর বাড়িতে আগুন দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আজ মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে তার বাসায় আগুন দেওয়া হয়।
এর আগে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে লাঠিসোঁটা নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় আগুন দিয়েছে নেতাকর্মীরা। এ সময় নেতাকর্মীরা পুলিশের বাধা উপেক্ষা করে থানার ভেতরে ঢুকে ভাঙচুর চালায় এবং গ্রেপ্তারদের ছিনিয়ে নেয়।
এ সময় পুলিশ তাদের বাধা দিলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে। পরে হামলাকারীদের ধাওয়ায় পুলিশ পিছু হটতে বাধ্য হয়। একপর্যায়ে তারা থানার ভেতরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। সেখানে পুলিশের বেশ কয়েকটি গাড়িতে আগুন দেওয়া হয়।

বাঙ্গালী কণ্ঠ ডেস্ক 























