বাঙালী কণ্ঠ নিউজঃ ঝিনাইদহের শৈলকূপা উপজেলা শিক্ষকের স্কেলের আঘাতে মারিয়াতুছ ফোয়ারা নামে এক স্কুলছাত্রীর চোখের আলো নিভে গেছে। চিকিৎসকরা বলছেন, তার বাম চোখের কর্নিয়া নষ্ট হয়ে গেছে। মারিয়াতুছ ফোয়ারা শৈলকুপার দিগনগর মনতেজার রহমান মিয়া বালিকা বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ও দহকোলা গ্রামের শরিফুল ইসলামের মেয়ে। তাকে ঢাকার চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এদিকে এ ঘটনায় জড়িত শৈলকুপা উপজেলার দিগনগর মনতেজার রহমান মিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষক মো. মুরাদ হোসেনকে বুধবার গ্রেপ্তার করে আদালত মাধ্যম কারাগারে পাঠিয়েছে পুলিশ। শৈলকুপা থানার ওসি মো. আলমগীর হোসেন জানান, গত ১৮ই আগস্ট সকাল ১০টার দিকে উপজেলার দিগনগর মনতেজার রহমান মিয়া বালিকা বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষক মো. মুরাদ হোসেন ষষ্ঠ শ্রেণিতে ক্লাস নেয়ার সময় ওই ছাত্রীকে স্টিলের স্কেল দিয়ে আঘাত করেন। স্কেলের আঘাত তার বাম চোখে লাগে এবং কেটে রক্ত বের হতে থাকে। তিনি আরো জানান ওইদিন, বেলা অনুমান ২টার দিকে ঝিনাইদহ জেলা শহরের গোরস্তানের সামনে দীপ শিক্ষা অনির্বাণ চক্ষু ক্লিনিকে নেয়া হলে তাকে আগস্ট মুমূর্ষু অবস্থায় ঢাকার চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে রেফার্ড করা হয়। মারিয়াতুছ ফোয়ারা এখন চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের ৫৩৭ নং বেডে চিকিৎসা নিচ্ছে। তার ভর্তি রেজি নং ৭০১। ওসি আরা জানান, এ ঘটনায় গত মঙ্গলবার ছাত্রীর পিতা বাদী হয়ে শৈলকুপা থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-১৪। শিক্ষক মুরাদ হোসেনকে গ্রেপ্তার করে বুধবার তাকে ঝিনাইদহ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। এ ঘটনার দায়ের করা মামলাটি তদন্ত করেছন শৈলকুপা থানার পরিদর্শক (তদন্ত) মো. আক্কাচ আলী। স্কুলটির প্রধান শিক্ষক হুমায়ুন আহম্মদ সেলিম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আহত ছাত্রীর বাবা হতদরিদ্র। তার দুই মেয়ে। আহত ছাত্রীকে চিকিৎসার জন্য সব ধরনের ব্যবস্থা নেয়া হচ্ছে। বিষয়টি তদন্তে স্কুল ব্যবস্থাপনা কমিটির অভিভাবক সদস্য মিজানুর রহমানকে প্রধান করে ৩ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পিতা শরিফুল ইসলাম জানান, মেয়ের চোখ ভালো করতে বিদেশে নিতে হবে। ইতিমধ্যে তার চোখের কর্ণিয়া নষ্ট হয়ে গেছে বলে ডাক্তাররা আশঙ্কা করেছেন। চোখের চিকিৎসার জন্য অনেক টাকা লাগবে, কিন্তু সে সমর্থ তার নেই।
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক
২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড
ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার
হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত
চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না
বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী
সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস
জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা
দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি
শিক্ষকের স্কেলের আঘাতে চোখের আলো নিভলো স্কুলছাত্রীর
-
বাঙ্গালী কণ্ঠ ডেস্ক - আপডেট টাইম : ০৯:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০১৭
- 416
Tag :
জনপ্রিয় সংবাদ



























