বাঙালী কণ্ঠ নিউজঃ নরসিংদীর মনোহরদীতে এক তরুণী (১৮) গণধর্ষণের শিকার হয়েছে । গত শুক্রবার রাতে উপজেলার কৃষ্ণপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে। এ নিয়ে জহিরুল ইসলাম বুলবুল নামের এক ধর্ষককে গ্রেপ্তার করেছে মনোহরদী থানা পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জাকির হোসেন নামে এলাকার এক বখাটে যুবক ওই তরুণীকে উত্ত্যক্ত করে আসছিল। এ নিয়ে একাধিকবার এলাকায় সালিশও হয়। তারপরও এ বিষয়ে জাকিরকে দমানো যায়নি। গত শুক্রবার রাতে ওই তরুণী পাশের বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার সময় এলাকার সুমনের পোল্ট্রি ফার্মের সামনে এসে পৌঁছলে ধর্ষকরা তার পথরোধ করে। এ সময় জাকির হোসেনের নেতৃত্বে তার দুই সহযোগী জহিরুল ইসলাম ও মনির হোসেন ওই তরুণীকে তুলে নিয়ে রাস্তার পাশে একটি কলা বাগানে গণধর্ষণ করে। এ সময় তার চিৎকার শুনে কয়েকজন পথচারী ও স্থানীয় লোকজন এগিয়ে এলে ধর্ষকরা দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ধর্ষিতাকে ঘটনাস্থল থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক বুঝতে পেরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় ধর্ষিতার ভাই বাদী হয়ে তিনজনকে আসামি করে মনোহরদী থানায় একটি মামলা দায়ের করে। মনোহরদী থানার রামপুর ফাড়ি ইনচার্জ উপ-পরিদর্শক তানভীর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ধর্ষকরা হলো- একই গ্রামের শাহজাহানের ছেলে জাকির হোসেন (১৭), সিদ্দিকুর রহমানের ছেলে মনির হোসেন (১৮) ও মোহাম্মদ আলীর ছেলে জহিরুল ইসলাম বুলবুল (১৬) । এ ব্যাপারে মনোহরদী থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম ফরাজী বলেন, ধর্ষণের ঘটনায় থানায় মামলা করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেপ্তার করা হয়। অন্যদের ধরে আইনের আওতায় আনতে পুলিশ অভিযান অব্যাহত আছে।
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক
২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড
ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার
হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত
চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না
বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী
সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস
জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা
দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি
মনোহরদীতে তরুণীকে গণধর্ষণ
-
বাঙ্গালী কণ্ঠ ডেস্ক - আপডেট টাইম : ০৬:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০১৭
- 410
Tag :
জনপ্রিয় সংবাদ



























