ঢাকা , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলা কিউআরে দৈনিক লেনদেন ছাড়াল ১১০ কোটি টাকা কঙ্গনার ‘সস্তা কপি’ মন্তব্যের পর তাপসীর রহস্যময় পোস্ট বিয়ের প্রলোভনে আসা যুবতীকে আটকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ নির্দিষ্ট দিনেই হচ্ছে সিলেটের বিয়ানীবাজারের সেই নৌকাবাইচ প্যারিসে আলোচনা সভা জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান জামা-কাপড় কিনে এনেই পরছেন? ডেকে আনছেন মারাত্মক স্বাস্থ্যঝুঁকি বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির কার্যক্রম শুরু ২২ দিনে রেমিট্যান্স এল ২১৫ কোটি ডলার পেশাগত দক্ষতা-যোগ্যতা হবে পদোন্নতির মানদণ্ড: প্রধানমন্ত্রীপেশাগত দক্ষতা-যোগ্যতা হবে পদোন্নতির মানদণ্ড: প্রধানমন্ত্রী

চলনবিলে নৌকা বাইচ উৎসব

বাঙালী কণ্ঠ নিউজঃ নাটোরে চলনবিলের আত্রাই নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে নাটোরের সিংড়ায় নৌকা বাইচ প্রতিযোগিতায় ৬টি দল অংশ নেয়। বিভিন্ন এলাকা হতে শত শত নৌকায় মানুষ বাইচ দেখতে নদীতে ভীড় জমায়। নদীর দুধারে দুই কিলোমিটার এলাকার হাজার হাজার মানুষ উৎসব মূখর পরিবেশে নৌকা বাইচ উপভোগ করে। সিংড়া উপজেলা নির্বাহী অফিসার আসিফ মাহমুদের সভাপতিত্বে পরে বিজয়ী দলের মাঝে পুরস্কার হিসেবে ফ্রিজ তুলে দেয়া হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা প্রশাসক শাহিনা খাতুন, পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার, নাটোর সদর উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, নাটোর পৌর মেয়র উমা চৌধুরী জলি, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাড. ওহিদুর রহমান শেখ, সিংড়া পৌরসভার মেয়র মো: জান্নাতুল ফেরদৌস, সিংড়া থানার ওসি মনিরুল ইসলাম প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

বাংলা কিউআরে দৈনিক লেনদেন ছাড়াল ১১০ কোটি টাকা

চলনবিলে নৌকা বাইচ উৎসব

আপডেট টাইম : ০৬:২১ পূর্বাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০১৭