বাঙালী কণ্ঠ নিউজঃ নাটোরে চলনবিলের আত্রাই নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে নাটোরের সিংড়ায় নৌকা বাইচ প্রতিযোগিতায় ৬টি দল অংশ নেয়। বিভিন্ন এলাকা হতে শত শত নৌকায় মানুষ বাইচ দেখতে নদীতে ভীড় জমায়। নদীর দুধারে দুই কিলোমিটার এলাকার হাজার হাজার মানুষ উৎসব মূখর পরিবেশে নৌকা বাইচ উপভোগ করে। সিংড়া উপজেলা নির্বাহী অফিসার আসিফ মাহমুদের সভাপতিত্বে পরে বিজয়ী দলের মাঝে পুরস্কার হিসেবে ফ্রিজ তুলে দেয়া হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা প্রশাসক শাহিনা খাতুন, পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার, নাটোর সদর উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, নাটোর পৌর মেয়র উমা চৌধুরী জলি, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাড. ওহিদুর রহমান শেখ, সিংড়া পৌরসভার মেয়র মো: জান্নাতুল ফেরদৌস, সিংড়া থানার ওসি মনিরুল ইসলাম প্রমুখ।
সংবাদ শিরোনাম :
ইটনায় চেয়ারম্যান পদে লড়তে চান সাবেক ছাত্রদল নেতা আনম উল্লাহ সানি
অন্যায়কারী দলের ছোট-বড় যেই হোক ছাড় নেই: যুবদল সম্পাদক
বাংলাদেশ-জাপান ৬ সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি
এলপিজির দাম বাড়ানোর প্রস্তাব
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসানো হচ্ছে এআই ক্যামেরা
শাহজালালে দুই যাত্রীর শরীরে ১২ কেজি স্বর্ণপেস্ট জব্দ
জ্বর কমলেই শেষ নয় বিপদ, ডেঙ্গুর যেসব লক্ষণ হতে পারে প্রাণঘাতী
ক্রসফায়ার ও রাষ্ট্রের দায়
তদন্তে অনিয়ম প্রমাণিত হলে বাতিল ডিলারশিপ
শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন শিবা শানু
চলনবিলে নৌকা বাইচ উৎসব
-
বাঙ্গালী কণ্ঠ ডেস্ক - আপডেট টাইম : ০৬:২১ পূর্বাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০১৭
- 481
Tag :
জনপ্রিয় সংবাদ


























