ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত বেসামরিক জনগণের সুরক্ষা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান ইরান চুক্তিতে অসন্তোষ ইসরায়েলের, ট্রাম্পের বিরুদ্ধে প্রতিশ্রুতির ভঙ্গের অভিযোগ একটি আদর্শ সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা অপরিসীম : আমানউল্লাহ আমান চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দু’টি করে নতুন বিষয় : মাহদী আমিন দেশে ২৩ লাখ হেক্টর বনভূমি রয়েছে : সংসদে পরিবেশমন্ত্রী বিশ্বের সর্বোচ্চ মিনার বিশিষ্ট মসজিদ ‘জামিউল জাজাইর’ প্রতিদিন লবঙ্গ খেলে মেলে যত উপকার বর্তমান সংসদ সদস্যদের কেউ ঋণখেলাপি নন : স্বরাষ্ট্রমন্ত্রী সুইস ব্যাংকে টাকা জমানোর রেকর্ড বাংলাদেশিদের

ভৈরবে বিনা টিকেটে ট্রেন ১,১৯৮ জন যাত্রীকে জরিমানা

বাঙালী কণ্ঠ নিউজঃ কিশোরগঞ্জের ভৈরবে বিনা টিকেটে ট্রেন ভ্রমণের দায়ে ১,১৯৮ জন বিনা টিকেট যাত্রীকে জরিমানা করেছে বাংলাদেশ রেলওয়ে পরিচালিত একটি বিশেষ ভ্রাম্যমান আদালত। আজ শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কিশোরগঞ্জের ভৈরব বাজার রেলওয়ে জংশন স্টেশনে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন বাংলাদেশ রেলওয়ের ওই বিশেষ টিমটি।

ভৈরব বাজার রেলওয়ে জংশন স্টেশন সূত্রে জানাযায়, বাংলাদেশ রেলওয়ের চীফ কমার্শিয়াল অফিসার (পূর্ব) সর্দার শাহাদাৎ আলীর নেতৃত্বে পরিচালিত ওই বিশেষ অভিযানে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-ভৈরব-কিশোরগঞ্জ, ঢাকা-সিলেট, ময়মনসিংহ-ভৈরব-চট্টগ্রাম, ঢাকা-ভৈরব-ময়মনসিংহ রেলপথে চলাচলকারী ভৈরব রেলওয়ে জংশন স্টেশনে বিরতি দেয়া ১২টি আন্ত:নগর, মেইল ও লোকাল ট্রেনের যাত্রীদের টিকেট চেক করা হয়। এ সময় বিনা টিকেটে ভ্রমণের দায়ে ওইসব যাত্রীদের আটক করে টিকেটের মূল্য এবং জরিমানা বাবদ দুই লাখ ২৬ হাজার টাকা আদায় করা হয়। 

ভৈরব রেলওয়ে পুলিশের সহায়তায় পরিচালিত ওই বিশেষ অভিযানে ভৈরব স্টেশন মাস্টার অমৃত লাল দাসসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন বলেও জানায় সূত্র। বিনা টিকেটে ভ্রমণ থেকে যাত্রীদের নিরুৎসাহিত করতে অনুরূপ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ভৈরব বাজার রেলওয়ে জংশন স্টেশন মাস্টার অমৃত লাল দাস।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

ভৈরবে বিনা টিকেটে ট্রেন ১,১৯৮ জন যাত্রীকে জরিমানা

আপডেট টাইম : ০৬:০৪ অপরাহ্ন, শনিবার, ১২ মে ২০১৮