ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ ভিসা নীতিমালার খসড়া পরিমার্জন ও চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটি গঠন রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ বৃহস্পতিবার রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক চাপ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিনা খরচে কর্মী পাঠানোর ঘোষণা, বাস্তবায়নে কতটা আশার আলো চাকরিজীবীদের জন্য দুই দফায় মিলবে যে ছুটি প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত না কাটানোর পরামর্শ অলির সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে ৩ বাহিনীর জন্য বড় পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  তিনি বলেন, বৃহত্তর বগুড়াতে মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) কারখানা স্থাপনের কার্যক্রম গ্রহণ করেছে সরকার। উন্নত ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অত্যাধুনিক নজরদারী প্রযুক্তি সংযোজনের মাধ্যমে সামারিক বাহিনীর উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি জাতীয় গুরুত্বপূর্ণ বিবেচনায় ‘ফাস্ট ট্র্যাক’ প্রক্রিয়ায় কাজ বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপির প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে আগামী ১০ বছরে ৮৬ হাজার কোটি টাকা প্রয়োজন। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনী আরও প্রযুক্তিনির্ভর, বহুমাত্রিক, আত্মনির্ভর ও যুদ্ধোপযোগী বাহিনীতে পরিণত হবে।  জাতীয় প্রতিরক্ষা, সীমান্ত সুরক্ষা এবং সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে। নৌবাহিনীর জন্য আধুনিক ফ্রিগেট, করভেট, অফশোর প্যাট্রোল ভেসেল শ্রেণির যুদ্ধজাহাজ এবং সাবমেরিন সংযোজন করা হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, সামরিক শিল্পাঞ্চল (ডিআইজি) স্থাপনের পরিকল্পনা সরকারের বিবেচনাধীন রয়েছে। জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, বৈদেশিক নির্ভরতা হ্রাস এবং দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের দেশীয় প্রতিরক্ষা শিল্পের বিকাশ, প্রযুক্তিগত উদ্ভাবন এবং গবেষণা কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। অধিকতর উন্নত সামরিক প্রযুক্তি, ড্রোন প্রযুক্তি, সেন্সর ব্যবস্থা, ইলেকট্রনিক্স এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে তারেক রহমান বলেছেন, বন্ধুপ্রতীম দেশগুলোর সঙ্গে প্রযুক্তি হস্তান্তর মাধ্যমে প্রতিরক্ষা শিল্পের উন্নয়নের কার্যক্রমও চলছে। নেত্রকোনা-৫ আসনের জামায়াতে ইসলামীন সংসদ সদস্য (এমপি) মাছুম মোস্তফার প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর সক্ষমতা উন্নয়ন ও আধুনিকায়ন অগ্রাধিকার পাচ্ছে। তিন বছর এবং সাত বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনীর সামগ্রিক যুদ্ধ সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে। কৃষি থেকে শিল্পে রুপান্তর বাংলাদেশের অর্থনৈতিক বিবর্তন এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা

নারীর মত প্রকাশের নিরাপত্তা ও নাগরিক সাংবাদিকতার দায়

নারীদের কি নিজের মত প্রকাশের অধিকার আছে? যদি বলি আছে তবে সেটা কতটুকু? এমন অনেক নারীই আছেন যারা ইচ্ছে করেই নিজের মত প্রকাশ করেন না। কারণ মত প্রকাশ করলে কিংবা পুরুষের মতের বিরুদ্ধে গেলে ক’জনের অবস্থা খাদিজার মতো হবে না একথা কেইবা বলতে পারে। খাদিজাতো বদরুলকে পছন্দ নয় বলে নিজের মত প্রকাশ করেছিল, আর এজন্যই আজ সে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। আর যদি সে বদরুলে প্রস্তাবে ইতিবাচক সাড়া দিত তবে হয়তা তাকে এখন আইসিইউতে বসে মৃত্যুর প্রহর গুণতে হতো না।

এই চিত্র দেখে ক’জন নারীই এখন নিজের মত প্রকাশের সাহস দেখাবেন? সঠিকভাবে অনুসন্ধান করলে এমন চিত্রও দেখা যাবে যে, এমন নারীও আছেন যারা নারী অধিকারের কথা বলে বাইরে বক্তৃতা শ্লোগান করে মুখে ফেনা তুলে ফেলেন কিন্তু তিনি নিজেও ঘরে মত প্রকাশ করার সুযোগ পান না। এ কারণেই হয়তো যুগ যুগ ধরে খাদিজাদের নিষ্ঠুরতার শিকার হতে হয়।

ছেলেটির চরিত্রের সঙ্গে বদ লুকিয়ে আছে বলেই হয়তো তার নাম বদরুল। তার মানে এই নয় যে পৃথিবীর সব বদরুল-ই খারাপ। এখানে ভালো বদরুলদের সংখ্যা বেশি আর খারাপদের সংখ্যা নেহাতই কম। এর প্রমাণ খাদিজাকে সাহায্যকারী ইমরান। মুদ্রার এপিঠ যেমন আছে ওপিঠও আছে। বদরুলকে কেন আমরা শুধু ছাত্রলীগ বলে আখ্যায়িত করে নিজেদের দায় এড়াব? যেখানে দেশের সর্বাচ্চ ক্ষমতাধর ব্যক্তি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হুকুম দিয়েছেন অপরাধী যে দলেরই হোক না কেন তার সাজা হবেই সেখানে দলের বিষয়টি মূখ্য নয়। সবার আগ দেখতে হবে বদরুল মানুষ কি না। আশরাফুল মাখলুকাতের যে ন্যূনতম যোগ্যতা বিধাতা মানুষকে দিয়েছেন এর সিকিভাগও হয়তো বদরুলের মধ্যে খুঁজে পাওয়া যাবে না। না হলে মানুষ এত হিংস্র হয় কিভাবে?

বিশ্ব মিডিয়ার চোখে আঙ্গুল দিয়ে বদরুল দেখিয়ে দিয়েছে মানুষরূপি কিছু কসাইও এ পৃথিবীতে বাস করে। আর সেই চিত্র গণমাধ্যমে কোনো সাংবাদিকদের ক্যামেরায় উঠে আসেনি। এসেছে হয়তো খাদিজার-ই পরিচিত কোনো বন্ধু, কিংবা পরিচিতজনের মুঠোফোনে। যারা খাদিজাকে রক্ষার চেয়ে ছবি তুলতেই বেশি ব্যস্ত ছিল। একটি আন্তর্জাতিক গণমাধ্যমে শুনলাম সিলেটের এমসি কলেজের কিছু প্রতক্ষ্যদর্শী বয়ান করছেন বদরুল খুব হিংস্র ছিল বলে তারা আগাতে সাহস পাননি। তাহলে খাদিজাকে হিংস্রভাবে কোপানোর পর তারা কিভাবে বদরুলকে ধরলেন? এতগুলো মানুষ মুহূর্তটি দেখছেন এবং ক্যমেরাবন্দী করছেন, তারা সবাই যদি একসাথে এগিয়ে আসতেন তবেও কি বদরুলের সঙ্গে পারতেন না? হয়তোবা তারা সে সময় কিংকর্তব্যবিমূঢ় ছিলেন।

ইদানীং সাংবাদিকদের পাশপাশি নাগরিক সাংবাদিকদের ভূমিকা গণমাধ্যমে বেশ প্রভাব ফেলছে। এখন অনেক সংবাদই সাংবাদিকদের আগে এসব নাগরিক সাংবাদিকরা সংগ্রহ করেন। এর বহু উদাহরণ পাওয়া যাবে সময়ের ভার্চুয়াল মিডিয়াতে। এদের কারণেই আমরা দেখতে পাই খাদিজাকে নির্মমভাবে আঘাত করার দৃশ্য এমনকি খাদিজাকে আইসিইউতে দেখতে গিয়ে নারী নেতৃদের সেলফি তোলার দৃশ্যও। আর এতে যত দোষ নন্দ ঘোষের মতো সব দায় এসে পড়ে সাংবাদিকদের ওপর। এসব সংবাদ প্রচারের পর একজন বিচক্ষণ সাংবাদিকও হয়ে যান হলুদ সাংবাদিক। সবাই তখন সাংবাদিকদের দোষ দেন এবং কেউ কেউ কিভাবে সাংবাদিকতা করতে হয় এসবও তর্জমা করেন। এটা নিয়ে টক শো হয় লেখালেখি হয় আরও কত কী যে হয়! সবশেষে সাংবাদিকদের সংবাদেরই কিন্তু সত্যতা মিলে। তবে কিছু কিছু নামসর্বস্ব পত্রপত্রিকার সাংবাদিকদের কথা/লেখা যদি গুণীজনেরা গ্রাহ করেন কিংবা রেফারেন্স দেন তবে এই দু’পক্ষের মধ্যে পার্থক্যটা আর থাকল কোথায়?

চিকিৎসকরা বলছেন, খাদিজার অবস্থা আশংকাজনক। এখনও তার বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না, তবে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আশা করছি খাদিজা বেঁচে ফিরুক; কিন্তু এরপর? যে খাদিজা ফিরবে সে কি এমসি কলেজের প্রাকৃতিক পরিবেশ ঘেরা ক্যাম্পসে নির্ভয়ে ঘুরে বেড়াতে পারবে? যে ট্রমা নিয়ে সে ফিরবে সেটাকে কি সুস্থ জীবন বলা যাবে? বেঁচে ফিরলে হয়তো খাদিজাকে এই দুঃসহ স্মৃতি বয়ে বেড়াতে হবে আজীবন। তবুও আমরা চাই এই সুন্দর পৃথিবী থেকে একটি জীবন যেন ঝরে না যায়। এই আশা-ই বাঁচিয়ে রাখুক আমাদের। দেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা এমন বদরুলদের মতিভ্রম কাটুক এবং তারা সত্যিকারের মানুষ হোন এই হোক আমাদের প্রত্যাশা।

লেখক: সাংবাদিক ও গবেষক; ই-মেইল: [email protected]

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ

নারীর মত প্রকাশের নিরাপত্তা ও নাগরিক সাংবাদিকতার দায়

আপডেট টাইম : ০৬:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ অক্টোবর ২০১৬