ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী শেষ হলো জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তায়েফের বুকে যে মসজিদ মুসলিমদের জন্য এক টুকরো সান্ত্বনা পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত শিগগিরই ১০ হাজার পুলিশ নিয়োগ অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ার ভয়ে জোবায়েদকে হত্যা, তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র বাংলাদেশি সমর্থকদের স্কালোনির ধন্যবাদ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান ‘মত পার্থক্য থাকতে পারে, ঐক্য যেন নষ্ট না হয়’ শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষিতে ডিজিটাল অবকাঠামো উন্নয়নে আইফার্মারের সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ প্রধানমন্ত্রীর

রাখাইনকে রোহিঙ্গাদের জন্য পৃথক রাষ্ট্র ঘোষণার দাবি মাহাথিরের

বাঙালী কণ্ঠ নিউজঃ রোহিঙ্গাদের হয় নাগরিকত্ব নতুবা রাখাইনে পৃথক রাষ্ট্র গঠনের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। তুরস্ক সফররত মাহাথির দেশটির সরকারি বার্তা সংস্থা আনাদোলুকে দেওয়া সাক্ষাৎকারে এ দাবি জানিয়েছেন।

মাহাথির বলেন, মালয়েশিয়া যদিও কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চায় না। তবে এ ক্ষেত্রে মিয়ানমারে যেখানে গণহত্যা চালানো হয়েছে, সে ক্ষেত্রে প্রয়োজন হলে তা করা হবে।

তিনি বলেন, ‘একসময় মিয়ানমারে একাধিক রাজ্য ছিল। কিন্তু ব্রিটিশরা মিয়ানমারকে একটি রাজ্য হিসেবে শাসনের সিদ্ধান্ত নিয়েছিল। এ কারণেই অনেক জাতি বার্মা রাষ্ট্রের অন্তর্ভুক্ত হয়েছে। এখন অবশ্যই তাদের (রোহিঙ্গা) হয় নাগরিক হিসেবে বিবেচনা করতে হবে নতুবা তাদের নিজস্ব রাষ্ট্র গঠনের জন্য তাদের অঞ্চল রাখাইন দিয়ে দিতে হবে।’

২০১৭ সালে মিয়ানমারের সেনাবাহিনীর অভিযানের মুখে সাত লাখের বেশি রোহিঙ্গা প্রাণে বাঁচতে বাংলাদেশে পালিয়ে এসে আশ্রয় নেয়। জাতিসংঘ জানিয়েছে, গণহত্যার উদ্দেশ্য নিয়ে মিয়ানমার রোহিঙ্গাদের ব্যাপক হারে হত্যা ও গণধর্ষণ করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী

রাখাইনকে রোহিঙ্গাদের জন্য পৃথক রাষ্ট্র ঘোষণার দাবি মাহাথিরের

আপডেট টাইম : ১১:০৩ পূর্বাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০১৯