ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক ২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি

হাওরবাসীর পাশে দাঁড়াতে রাষ্ট্রপতির আহ্বান

আকস্মিক বন্যার হাত থেকে হাওর এলাকার জনগণকে বাঁচাতে টেকসই প্রযুক্তি ব্যবহার করে বাঁধ নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

রবিবার এক তথ্য বিবরণীতে তিনি বিত্তবান ও স্বচ্ছল ব্যক্তিদের হাওর এলাকার দুর্দশাগ্রস্ত মানুষের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান।

হামিদ কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোণা, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার হাওর এলাকায় বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকার ফসল তলিয়ে যাওয়ায় গভীর উৎকণ্ঠা ও দুঃখ প্রকাশ করেন।

রাষ্ট্রপতি বলেন, হাওর এলাকার জনগণ একটি মাত্র ফসলের ওপর নির্ভর করে জীবন ও জীবিকা নির্বাহ করে থাকে।

আবদুল হামিদ বলেন, হাওর এলাকার জনগণকে প্রকৃতির সঙ্গে লড়াই করেই বাঁচতে হয়। প্রায়ই তাদেরকে প্রাকৃতিক দুর্যোগের শিকার হতে হয়। কিন্তু এ বছরের আকস্মিক প্লাবনের ক্ষয়ক্ষতি নজিরবিহীন। ফসল কাটার আগ মুহূর্তে বাঁধ ভেঙে প্রতিদিনই হাওর এলাকার জমির ধান পানির নিচে তলিয়ে যাচ্ছে। এতে এলাকার জনগণের ভোগান্তি চরম আকার ধারণ করছে।

রাষ্ট্রপতি ইতোমধ্যে হাওর এলাকার জনগণের দুর্দশাসহ সার্বিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা করেছেন। প্রধানমন্ত্রী হাওর এলাকার জনগণের দুর্দশা লাঘবে এবং ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে সম্ভাব্য সব পদক্ষেপ নেয়া হবে বলে জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক

হাওরবাসীর পাশে দাঁড়াতে রাষ্ট্রপতির আহ্বান

আপডেট টাইম : ০৫:৫২ অপরাহ্ন, রবিবার, ৯ এপ্রিল ২০১৭