শুক্রবার (২ জানুয়ারি) রাতে খুলনা-ঢাকা মহাসড়কের ফকিরহাট উপজেলার পালেরহাট এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত ব্যক্তি বাসটির সুপারভাইজার মো. সেলিম শেখ (৪৫)।
বাঙ্গালী কণ্ঠ ডেস্ক শুক্রবার (২ জানুয়ারি) রাতে খুলনা-ঢাকা মহাসড়কের ফকিরহাট উপজেলার পালেরহাট এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত ব্যক্তি বাসটির সুপারভাইজার মো. সেলিম শেখ (৪৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে খুলনা থেকে ঢাকাগামী জিএস ট্রাভেলসের একটি বাস পালেরহাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে।
মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, ‘মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। তবে ট্রাকটি পালিয়ে গেছে।