ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক বগুড়াকে আধুনিক শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী বিরোধী দলের ওপর স্বৈরাচারের ভূত আছর করেছে : প্রধানমন্ত্রী মাদক নির্মূলে শিগগিরই শুরু হবে বিশেষ অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশাখী সাজে শোবিজ তারকারা জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর বিএনপি বাস্তবায়ন করবে: প্রধানমন্ত্রী হারিয়ে যাচ্ছে বাঙালির ঐতিহ্যবাহী ‘লাল কাপড়ের মোড়ানো খাতা’ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি ভূটান সফরে যাচ্ছেন শুক্রবার

ভূটানের রাজা জিগমে খেসার নামগায়েল ওয়াংকচুকের আমন্ত্রণে সেদেশে চারদিনের রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

শুক্রবার বিকালে দ্রুক এয়ারের একটি ফ্লাইটে রাষ্ট্রপতি ঢাকা ছাড়বেন বলে জানিয়েছেন তার প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।

এ ব্যাপারে তিনি গণমাধ্যমকে বলেন, ‘রাষ্ট্রপতির এই সফরের মধ্য দিয়ে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার হওয়ার পাশাপাশি উপ-আঞ্চলিক সহায়তার ক্ষেত্র আরও সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে।’

প্রেস সচিব আরো বলেন, ‘শনিবার রাষ্ট্রপতি ভুটানের রাজার সঙ্গে সাক্ষাৎ করবেন। একই দিন তিনি রাজার প্রাসাদে রাজা ও রানির সঙ্গে নৈশভোজে অংশ নেবেন।’

সফরের সময় রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীরা থিম্পুর তাজ তাশি হোটেলে অবস্থান করবেন।

হোটেলেই রোববার দেশটির প্রধানমন্ত্রী লিওনচেন শেরিং তোবগে আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। ওই দিন থিম্পুর র‌য়্যাল ব্যাঙ্কুয়েট হলে আবদুল হামিদ তার সন্মানে দেওয়া ভুটানের প্রধানমন্ত্রীর দেওয়া নৈশভোজে অংশ নেবেন।

সোমবার রাষ্ট্রপতি ভূটান পার্লামেন্টের যৌথ অধিবেশনে ভাষণ দেবেন।

সফরকালে তিনি দেশটির দচুলা পাস, ‘বুদ্ধা ডোরডেনমা’সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করবেন।

সফর শেষে ৪জুলাই রাষ্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক

রাষ্ট্রপতি ভূটান সফরে যাচ্ছেন শুক্রবার

আপডেট টাইম : ০৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুন ২০১৬