ঢাকা , বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক বগুড়াকে আধুনিক শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী বিরোধী দলের ওপর স্বৈরাচারের ভূত আছর করেছে : প্রধানমন্ত্রী মাদক নির্মূলে শিগগিরই শুরু হবে বিশেষ অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশাখী সাজে শোবিজ তারকারা জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর বিএনপি বাস্তবায়ন করবে: প্রধানমন্ত্রী হারিয়ে যাচ্ছে বাঙালির ঐতিহ্যবাহী ‘লাল কাপড়ের মোড়ানো খাতা’ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী

চাতলপাড় চকবাজার নদী ভাঙনের কবলে পড়ে গ্রামবাসীরা

বাঙালী কণ্ঠ নিউজঃ নদী ভাঙনের কবলে পড়ে গ্রাম বা এলাকা ছেড়ে ভিন্ন এলাকায় মানবেতর জীবন যাপন করে যেসব হতভাগ্য— তাদের দলে নতুন করে যোগ হতে যাচ্ছে চাতলপাড় চকবাজার এবং চকবাজারহাটির লোকজন। ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলাধীন চাতলপাড় ইউনিয়নের উত্তর পূর্বাংশে অবস্থিত চাতলপাড় চকবাজার। সরেজমিনে বাজার ব্যবসায়ী ও গ্রামবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, উজান থেকে নেমে আসা পানি প্রবাহের কারণে পার্শ্ববর্তী উপজেলা অষ্টগ্রামের নোয়াগাঁও গ্রামের তীর ঘেঁষে মাঝ নদী পর্যন্ত নতুন চর জেগেছে।

যে কারণে নদীর পানি কিছুটা বাঁক নিয়ে চকবাজারের তীর ঘেঁষে প্রবাহের ফলে ভাঙনের সৃষ্টি হয়েছে। বাজারের আনু মিয়া ও আবদুল মালেকের ভিটা এবং চকবাজারহাটির গনেশ রায়ের বাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার পথে। এ ধারা অব্যাহত থাকলে অচিরেই চকবাজার ও চকবাজারহাটি সমপূর্ণ মেঘনার গর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে। এ অবস্থায়, অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে ভাঙনের কবল থেকে চকবাজার ও চকবাজারহাটিকে রক্ষার জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক

চাতলপাড় চকবাজার নদী ভাঙনের কবলে পড়ে গ্রামবাসীরা

আপডেট টাইম : ০৪:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১ জুন ২০১৮