ঢাকা , মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন পে-স্কেল নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা গুমের সঙ্গে জড়িত কেউ আইনের ফাঁক দিয়ে বের হতে পারবে না: আইনমন্ত্রী পাইলটকে উদ্ধারে মার্কিন অভিযান পুরোপুরি ব্যর্থ: ইরান স্পিকারের সহধর্মিণীর দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে সংবিধানের সমালোচনাকারীরা স্ব-বিরোধিতায় ভুগছেন সংসদে আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে আবেগঘন পরিবেশে প্রধানমন্ত্রী বাধ্যতামূলক অবসর-চাকরিচ্যুতির বিধান রেখে সরকারি চাকরি সংশোধন বিল পাস ৫ হাজার টাকা মুচলেকায় জামিন পেলেন নোবেল ২০২৫ সালে বিদেশে কর্মসংস্থান হয়েছে ১১ লাখ বাংলাদেশির সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

বেড়েছে আমদানি, কমেছে দাম

বাঙালী কণ্ঠ নিউজঃ দেশজুড়ে ঈদের আমেজ। কিন্তু বরিশালের সে আমেজকে ছাপিয়ে গেছে ইলিশ। মঙ্গলবার সকাল থেকেই দক্ষিণাঞ্চলের মোকামগুলোতে পর্যাপ্ত ইলিশ আমদানি হচ্ছে। তবে চাহিদা না থাকায় দাম কিছুটা কমেছে ইলিশের।

ইলিশে সরগরম হয়ে উঠেছে বরিশালের একমাত্র বেসরকারি মৎস্য অবতরণ কেন্দ্র। চলছে ক্রেতা-বিক্রেতা, জেলে-শ্রমিকদের পদচারনা আর হাঁকডাক।

পোর্ট রোডের মৎস্য ব্যবসায়ী মো. শাহাবুদ্দিন বলেন, সারা দেশেই ঈদের আমেজ। ঢাকা, চাঁদপুরে ইলিশের চাহিদা কম, তাই দাম কমে গেছে। এ কারণে আলীপুর-মহিপুরে আমদানি বেড়েছে।

মো. শাহাবুদ্দিন আরো বলেন, কোরবানির ঈদের আগে ভেলকা সাইজের ইলিশ মণপ্রতি ৩২-৩৪ হাজার, এলসি সাইজের ইলিশ ৪৬-৪৮ হাজার, কেজি সাইজের ইলিশ ৫৩-৫৪ হাজার টাকায় বিক্রি হয়েছে। এখন ভেলকা সাইজের দাম ২৮-৩০ হাজার, এলসি সাইজের দাম ৪০-৪১ হাজার, কেজি সাইজের দাম ৪৮-৫০ হাজারে নেমে এসেছে।

মৎস্য অবতরণ কেন্দ্রের শ্রমিকরা জানান, নদী ও সাগরে ইলিশ শিকার অব্যাহত থাকলে আরো কয়েকদিন বরিশালের মৎস্য অবতরণ কেন্দ্রে ইলিশের আমদানি একইরকম থাকবে।

ব্যবসায়ীরা জানান, ভোক্তা পর্যায়ে ইলিশের চাহিদা বেড়ে গেলে দামও উর্ধ্বমুখী হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন পে-স্কেল নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা

বেড়েছে আমদানি, কমেছে দাম

আপডেট টাইম : ০৯:১২ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০১৯