ঢাকা , মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন পে-স্কেল নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা গুমের সঙ্গে জড়িত কেউ আইনের ফাঁক দিয়ে বের হতে পারবে না: আইনমন্ত্রী পাইলটকে উদ্ধারে মার্কিন অভিযান পুরোপুরি ব্যর্থ: ইরান স্পিকারের সহধর্মিণীর দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে সংবিধানের সমালোচনাকারীরা স্ব-বিরোধিতায় ভুগছেন সংসদে আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে আবেগঘন পরিবেশে প্রধানমন্ত্রী বাধ্যতামূলক অবসর-চাকরিচ্যুতির বিধান রেখে সরকারি চাকরি সংশোধন বিল পাস ৫ হাজার টাকা মুচলেকায় জামিন পেলেন নোবেল ২০২৫ সালে বিদেশে কর্মসংস্থান হয়েছে ১১ লাখ বাংলাদেশির সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

কটিয়াদীতে সিএনজি-কভারভ্যান সংঘর্ষে নিহত ৩

বাঙালী কণ্ঠ নিউজঃ কিশোরগঞ্জের কটিয়াদীতে ট্রাকচাপায় সিএনজি অটোরিকশার তিন যাত্রী নিহত ও চারজন আহত হন। বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কে আচমিতা ইউনিয়নের ভিটিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

কটিয়াদী থানার ওসি আবু শামা মো. ইকবাল হায়াত জানান, কিশোরগঞ্জের চামড়াবন্দর থেকে সিএনজিচালিত একটি অটোরিকশা ভৈরব যাচ্ছিল। কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কে ভিটিপাড়া এলাকায় পৌঁছলে আচমিতা ইউনিয়ন পরিষদের সামনে বিপরীতে দিক থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী সিএনজিকে চাপা দেয়। এতে সিএনজির চালকসহ সাত যাত্রী গুরুতর আহত হন।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ এলাকাবাসীর সহযোগিতায় আহতদের উদ্ধার করে চারজনকে কটিয়াদী ও তিনজনকে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। কিন্তু জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

এছাড়া ভৈরবের অদূরে ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরা থানার মাহমুদাবাদ নামক স্থানে বাস খাদে পড়ে একজন নিহত হন। আহত হয়েছেন আরও ১২ যাত্রী। বৃহস্পতিবার দুপুর দেড়টায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে ভৈরব-নরসিংদীগামী একটি যাত্রীবাহী বাস (নাম্বার-ঢাকা-মেট্রো-১১-২৭৩৯) ওই স্থানে পৌঁছলে বিপরীতগামী একটি বাসকে সাইড দিতে গিয়ে ব্রেক ফেল করে খাদে পড়ে যায়। এতে হোসনে আরা বেগম (৫৮) নামে এক যাত্রী নিহত হন। খবর পেয়ে পুলিশ বাসটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন পে-স্কেল নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা

কটিয়াদীতে সিএনজি-কভারভ্যান সংঘর্ষে নিহত ৩

আপডেট টাইম : ১১:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০১৯