ঢাকা , সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসির ব্যালট প্রকল্পে ২০ লাখ ডলার দিচ্ছে কানাডা ৪ দিন বন্ধ থাকবে ইন্টারনেট ব্যাংকিং সতর্ক থাকতে হবে, আপনাদের রায়কে কেউ যেন পাল্টে দিতে না পারে: তারেক রহমান ২৪৪ কর্মকর্তাকে সহকারী কমিশনার পদে পদায়ন আল্লাহ আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন, নির্বাচন পর্যন্ত তা ধরে রাখতে চাই : মির্জা আব্বাস নারীর ক্ষমতায়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয় : ডা. জুবাইদা রহমান কোদাল জিতলেই জিতে যাবে ধানের শীষ : তারেক রহমান ভোট নিয়ে সতর্ক করে পরীমণিকে হত্যার হুমকি ওসমান হাদির বোন পরিচয়ে নাহিদের পক্ষে ভোট চাওয়া নারীর পরিচয় নিয়ে বিভ্রান্তি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ১৫৬৯৮

ইসকন ইস্যুতে হাইকোর্টকে ‘অবস্থান’ জানাল সরকার

ইসকনের এক নেতার গ্রেপ্তারকে কেন্দ্র করে চট্টগ্রামে আইনজীবী হত্যা এবং বিশৃঙ্খলা সৃষ্টির যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে বলে হাইকোর্টকে জানিয়েছে রাষ্ট্রপক্ষ।আজ বৃহস্পতিবার বিচারপতি ফারাহ মাহবুব ও দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চকে এসব তথ্য জানানো হয়।

আদালতকে রাষ্ট্রপক্ষ থেকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আসাদ উদ্দিন এ তথ্য জানান।

রাষ্ট্রপক্ষ জানিয়েছে, ‘বিষয়টি এখন সরকারের টপ প্রায়োরিটি। এরই মধ্যে এ ঘটনায় তিনটি মামলা হয়েছে। ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ছয়জনকে শনাক্ত করা হয়েছে।’

এ ঘটনাকে কেন্দ্র করে দেশে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি না হয় সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে বলেও হাইকোর্টকে জানায় রাষ্ট্রপক্ষ।

এ সময় রিটকারী আইনজীবী মনিরুজ্জামান বলেন, ‘এখন ইসকন নিষিদ্ধের সময়।’ তখন আদালত বলেন, ‘সরকার অবশ্যই দেখবে।’

এর আগে গত ২৭ নভেম্বর ইসকন নিষিদ্ধ চেয়ে এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে চট্টগ্রাম ও রংপুরে জরুরি অবস্থা জারির নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়। গণমাধ্যমের প্রকাশিত প্রতিবেদন তুলে ধরে বিচারপতি ফারাহ মাহবুব ও দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চে আদেশ প্রার্থনা করেন আইনজীবী মনিরুজ্জামান।

তবে বিষয়টি স্পর্শকাতর হওয়ায় রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যার্টনি জেনারেলকে ডেকে পাঠিয়েছিলেন আদালত।

পরে অ্যার্টনি জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, যে কেউ কোনো অ্যাঙ্গেল থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। সরকার জাতীয় ঐক্য গড়ে তুলে উদ্বেগজনক পরিস্থিতি মোকাবিলা করছে। সাম্প্রতিক ইস্যুতে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার প্রক্রিয়া শুরু করেছে।

তখন আদালত বলেন, তারা উদ্বিগ্ন। আইনশৃঙ্খলা পরিস্থিতি কেউ যাতে অবনতি করতে না পারে। এরপর ইসকন ও সাম্প্রতিক ইস্যুত সরকারের পদক্ষেপ আজ বৃহস্পতিবারের মধ্যে জানাতে নির্দেশ দেন হাইকোর্ট।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

ইসির ব্যালট প্রকল্পে ২০ লাখ ডলার দিচ্ছে কানাডা

ইসকন ইস্যুতে হাইকোর্টকে ‘অবস্থান’ জানাল সরকার

আপডেট টাইম : ১১:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪