ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক বগুড়াকে আধুনিক শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী বিরোধী দলের ওপর স্বৈরাচারের ভূত আছর করেছে : প্রধানমন্ত্রী মাদক নির্মূলে শিগগিরই শুরু হবে বিশেষ অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশাখী সাজে শোবিজ তারকারা জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর বিএনপি বাস্তবায়ন করবে: প্রধানমন্ত্রী হারিয়ে যাচ্ছে বাঙালির ঐতিহ্যবাহী ‘লাল কাপড়ের মোড়ানো খাতা’ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী

পানি শূন্যতা পূরণে

গরমে অতিষ্ঠ মানুষ। কিন্তু গরম থেকে রক্ষায় ইচ্ছে করলেও ঘরে বসে থাকতে পারছেন না কেউই। উচ্চ তাপমাত্রা আর যানজট সত্ত্বেও গন্তব্যে ছুটতে হয় প্রতিনিয়ত। যে কারণে শরীর থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়। একটু সাবধান না হলেই শরীরে দেখা দিতে পারে পানি শূন্যতা।
এই সমস্যা থেকে মুক্তি পেতে আপনাকে সাহায্য করবে কিছু ফল ও সবজি। যেমন-
টমেটো
টমেটোও শরীরে পর্যাপ্ত পরিমাণ পানির যোগান দিতে পারে। এর ক্যান্সার প্রতিরোধী গুণও রয়েছে। এছাড়া লাইকোপেন নামে টমেটোতে একটি উপাদান রয়েছে যা আল্ট্রা ভায়োলেট রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে ত্বক।

তরমুজ

তরমুজ অনেক রসালো একটি ফল। যা স্বাদের পাশাপাশি শরীরে প্রচুর পরিমাণ পানির যোগান দিতে পারে। তাই রোদ বেশি হলে তরমুজ খেতে হবে কারণ তাতে অতিরিক্ত ঘাম হলেও শরীর পানিশুন্য হবে না। শরীরে ক্লান্তিও ভর করবে না।

শসা

শসায় থাকা পটাসিয়াম যা শরীরে পানির ভারসাম্য ঠিক রাখতে সাহায্য করে। এছাড়াও শসায় স্টেরল নামে উপাদান রয়েছে যা শরীরে কোলেস্টেরলের মাত্রা ঠিক রাখতে কার্যকরী ভূমিকা পালন করে।  শসার আঁশে স্টেরল বেশি থাকে তাই শসার আঁশ না ফেলাই ভাল।

স্ট্রবেরি

ভিটামিন সি যুক্ত একটি সুস্বাদু ফল হচ্ছে স্ট্রবেরি। এটিও শরীরে পানির চাহিদা পূরণ করতে পারে। যে কারণে শরীরের হাড়ের সংযোগগুলো শক্ত করে। একই সঙ্গে সূর্যের তাপে পুড়ে যাওয়া চামড়ার রঙ ফিরিয়ে আনতেও সহায়তা করে।
Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক

পানি শূন্যতা পূরণে

আপডেট টাইম : ০৬:২০ অপরাহ্ন, সোমবার, ২৫ এপ্রিল ২০১৬