ঢাকা , মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন পে-স্কেল নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা গুমের সঙ্গে জড়িত কেউ আইনের ফাঁক দিয়ে বের হতে পারবে না: আইনমন্ত্রী পাইলটকে উদ্ধারে মার্কিন অভিযান পুরোপুরি ব্যর্থ: ইরান স্পিকারের সহধর্মিণীর দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে সংবিধানের সমালোচনাকারীরা স্ব-বিরোধিতায় ভুগছেন সংসদে আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে আবেগঘন পরিবেশে প্রধানমন্ত্রী বাধ্যতামূলক অবসর-চাকরিচ্যুতির বিধান রেখে সরকারি চাকরি সংশোধন বিল পাস ৫ হাজার টাকা মুচলেকায় জামিন পেলেন নোবেল ২০২৫ সালে বিদেশে কর্মসংস্থান হয়েছে ১১ লাখ বাংলাদেশির সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

রোহিঙ্গাদের ফেরাতে সহায়তার কথা বলে জানিয়েছেন সুষমা

বাঙালী কণ্ঠ নিউজঃ মিয়ানমার সফর করছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। এ সময় বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনে মিয়ানমারকে সহায়তা করতে ভারত প্রস্তুত বলে জানিয়েছেন সুষমা।

দু’দিনের সফরে সুষমা বৃহস্পতিবার মিয়ানমার যান। সফরে মিয়ানমারের সঙ্গে সাতটি চুক্তি করেন সুষমা। তার মধ্যে একটি স্থলসীমান্ত চুক্তিও রয়েছে।

সফরে দেশটির নেত্রী ও সরকারের স্টেট কাউন্সেলর অং সান সু চিসহ শীর্ষনেতাদের সঙ্গে বৈঠক করেন সুষমা। বৈঠকে রাখাইন রাজ্য ও রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের প্রত্যাবাসনে ভারতের সহায়তার কথা বলেন তিনি।

এ বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করা ছাড়াও রোহিঙ্গা শরণার্থী ইস্যুতে আলোচনা হয়েছে। তবে আনুষ্ঠানিক বিবৃতিতে রাখাইন থেকে পালিয়ে আসা মানুষদের ‘রোহিঙ্গা’ বলে আখ্যায়িত করা হয়নি। রোহিঙ্গার বদলে রাখাইন রাজ্যের উন্নয়ন ও বাস্তুচ্যুত মানুষদের ফিরিয়ে আনা হিসেবে আখ্যায়িত করা হয়েছে।
সূত্র : হিন্দুস্তান টাইমস

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন পে-স্কেল নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা

রোহিঙ্গাদের ফেরাতে সহায়তার কথা বলে জানিয়েছেন সুষমা

আপডেট টাইম : ১১:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১২ মে ২০১৮