বাঙালী কণ্ঠ নিউজঃ ক্যারিয়ার শুরু হয়েছিল সিনেমা দিয়ে। পরে মডেলিংয়ে ছড়িয়েছেন দ্যুতি। বলছি চিত্রনায়িকা-মডেল তানহা তাসনিয়া ইসলামের কথা। মিডিয়ায় তানহা নামেই তার পরিচিতি। রফিক শিকদারের ভোলা তো যায় না তারে সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরু করা তানহা তাসনিয়ার এই সিনেমাটি মুক্তি পায় ২০১৬ সালের মার্চে। একই বছর মুক্তি পায় তার অভিনীত দ্বিতীয় সিনেমা ধূমকেতু। শফিক হাসানের পরিচালনায় এই সিনেমায় তার সহশিল্পী ছিলেন শাকিব ও পরীমণি। তৃতীয় সিনেমা দিয়ে তার জীবনে শুরু হয় নতুন ইনিংস। জাকির হোসেন রাজুর ভালো থেকো সিনেমায় চুক্তিবদ্ধ হয়ে অন্যরকম আলোচনায় আসেন তিনি। এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করেন আরিফিন শুভ। এ সম্পর্কে তানহা তাসনিয়া বলেন, ‘ভালো থেকো সিনেমার কাজ শেষ। এখন সেন্সরে যাওয়ার প্রস্তুতি চলছে। আশা করা যায় দুই মাস পর এটি মুক্তি পাবে।’ তিনি আরও বলেন, ‘আমার অভিনীত তৃতীয় সিনেমা নিয়ে আমি বেশ আশাবাদী। আর গল্পটিও দারুণ। এখন অপেক্ষার প্রহর গুনছি সিনেমাটি মুক্তির।’ সম্প্রতি ওয়াজেদ আলী সুমনের পরিচালনায় জানবাজ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তানহা। এতে তার বিপরীতে দেখা যাবে চিত্রনায়ক বাপ্পিকে। সিনেমায় কাজের পাশাপাশি আরএফএলের একটি বিজ্ঞাপনেও মডেল হয়েছেন তানহা তাসনিয়া। এটি এখন প্রচারের অপেক্ষায় রয়েছে। তার উল্লেখযোগ্য বিজ্ঞাপনচিত্র হচ্ছে-প্রাণ স্টিক বিস্কুট, এলিট স্পট ক্রিম ও শাপলা থ্রিপিস।
সংবাদ শিরোনাম :
আবারও আসছে শৈত্যপ্রবাহ, থাকবে কয়দিন
নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ
খালেদা জিয়ার স্মরণে শোকসভায় মানুষের ঢল, সপরিবারে যোগ দিলেন তারেক রহমান
সত্যিকার অর্থেই মানুষ ও দেশের নেত্রী হয়ে উঠেছিলেন খালেদা জিয়া
খালেদা জিয়ার উদারতা দিয়ে জ্ঞানভিত্তিক দেশ গড়া সম্ভব
জামায়াত জোট থেকে বেরিয়ে গেল ইসলামী আন্দোলন, একক নির্বাচনের ঘোষণা
সিনেমাতেই থাকতে চান ববি
বাংলাদেশ থেকে হিমায়িত পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা তুলে নিল কুয়েত
যুক্তরাজ্যে সহকারী হাইকমিশনে নিয়োগ পেলেন ওসমান হাদির ভাই ওমর
তারেক রহমানের সঙ্গে ট্রাম্প প্রশাসনের ভার্চুয়াল বৈঠক
এখন অপেক্ষার প্রহর
-
বাঙ্গালী কণ্ঠ ডেস্ক - আপডেট টাইম : ০৬:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০১৭
- 330
Tag :
জনপ্রিয় সংবাদ

























