ঢাকা , মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ঐশ্বরিয়া-অভিষেকের অভিমান

বাঙালী কণ্ঠ নিউজঃ  বচ্চন পরিবারে মনে হচ্ছে আবার মান-অভিমান চলবে। ঐশ্বরিয়া-অভিষেকের মধ্যে কি কোনো কারণে অভিমানের পাহাড় জমেছে? আর সেটা এতটাই যে সবাই জানার জন্য অধীর আগ্রহে আছেন।

অবশ্য এই ‘অভিমান’ রিয়েল লাইফে নয় রিল লাইফে দেখা যাবে। ১৯৭৩ সালের ২৭ জুলাই হৃষিকেশ মুখোপাধ্যায়ের পরিচালনায় মুক্তি পেয়েছিল ‘অভিমান’।

অমিতাভ বচ্চন-জয়া বচ্চন জুটির সেই ছবি ভারতীয় সিনেমার ইতিহাসে মাইলস্টোন। সেই ছবির রিমেকের অফার নাকি পেয়েছেন ঐশ্বরিয়া-অভিষেক। তাহলে কি রিমেকে অমিতাভ ও জয়ার চরিত্রে দেখা যাবে অভিষেক-ঐশ্বরিয়াকে?

ডেকান ক্রনিকলের রিপোর্ট অনুযায়ী, অভিষেক-ঐশ্বরিয়া সম্প্রতি  ‘অভিমান’-এর রিমেকের অফার পেলেও তারা এখনও সই করেননি।

অভিষেকের এক ঘনিষ্ঠ সূত্র জানান, অভিষেক নিজে মনে করেন ‘অভিমান’ এমন একটা ক্লাসিক ছবি যার রিমেক হওয়া উচিত নয়।

চিত্রনাট্য যতই ভালো হোক, তবুও এ ধরনের ছবি ফের তৈরি করার বিরোধী তিনি। তবে ঐশ্বরিয়া এখনও এ নিয়ে কিছু জানাননি। তবে, অভিষেক-ঐশ্বরিয়ার কামব্যাক নিয়ে ইদানিং তুমুল চর্চা চলছে।

‘অভিমান’-এর রিমেক দিয়েই বড়পর্দায় কামব্যাক হবে এ দম্পতির এমনটাই জল্পনা শুরু হয়েছে বলি ইন্ডাস্ট্রিতে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

ঐশ্বরিয়া-অভিষেকের অভিমান

আপডেট টাইম : ০২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০১৭