ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক ২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি

সারা দেশে ৫৬০ মডেল মসজিদ নির্মাণের পরিকল্পনা

প্রতিটি উপজেলায় একটি এবং জেলায় একটি করে সারা দেশে মোট ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সংস্কৃতিক কেন্দ্র নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সৌদি সরকারের অর্থায়নে এই প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। বর্তমানে সারা দেশে তিন লাখ মসজিদ রয়েছে। যার বেশির ভাগই স্থানীয় জনসাধারণের সহযোগিতায় নির্মিত। এছাড়া পটুয়াখালী থেকে গোপালগঞ্জ ৪০০ কেভি সঞ্চালন লাইন এবং গোপালগঞ্জে ৪০০ কেভি গ্রিড উপকেন্দ্র নির্মাণ প্রকল্পও অনুমোদন দিয়েছে একনেক।

প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপার্সন শেখ হাসিনার সভাপতিত্বে আজ মঙ্গলবার শেরেবাংলা নগরস্থ এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত একনেক সভায় সারাদেশে মসজিদ নির্মাণ প্রকল্পটিসহ ১৩টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল প্রকল্প অনুমোদনের বিষয়ে সাংবাদিকদের জানান। অনুমোদিত ১৩ প্রকল্পে ব্যয় হবে ২০ হাজার ৪০২ কোটি ৭৫ লাখ টাকা। প্রকল্প সাহায্য ১০ হাজার ৭৩০ কোটি টাকা।

জানা যায়, প্রধানমন্ত্রী গত জুনে সৌদি আরব সফরে মডেল মসজিদ নির্মাণের জন্য সৌদি সরকারকে অর্থায়নে প্রস্তাব দেন। তখন তারা সেটা রাজি হয়। সে প্রেক্ষাপটে এই মসজিদ প্রকল্প। সৌদি আরব দেবে ৮ হাজার ১৬৯ কোটি ৭৯ লাখ টাকা দেবে। ৬৪ জেলায় ৬৮টি স্থানে এবং উপজেলার ৪৯২টি স্থানে এসব নির্মিত হবে। এখানে মহিলা পুরুষ উভয়ের জন্য আলাদা নামাজের ব্যবস্থা ও দ্বীনি শিক্ষাকেন্দ্র হবে। বিদেশি পর্যটকদের ভ্রমন সুবিধাও তাতে থাকবে।
প্রকল্পে ব্যয় ৯ হাজার ৬২ কোটি টাকা।

পটুয়াখালীর পায়রায় কয়রাভিত্তিক বিদ্যুত কেন্দ্রে উৎপাদিত বিদ্যুত জাতীয় গ্রিডে নেয়ার জন্য ৪০০ কেভি সঞ্চালন লাইন নির্মাণ করা হবে। এই জন্য গোপালগঞ্জে একটি ৪০০ কেভি গ্রিড উপকেন্দ্র করা হবে। এতে ব্যয় হবে ৩ হাজার ২৯৪ কোটি টাকা। ওই এলাকার বিদ্যুতের চাহিদা মেটানোর পর বাকিটা আমিনবাজার ৪০০/২৩০/১৩২ কেভি গ্রিড উপকেন্দ্রের মাধ্যমে ঢাকায় সরবরাহ করা হবে। পাওয়ার গ্রিড কোম্পানি এটি বাস্তবায়ন করবে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক

সারা দেশে ৫৬০ মডেল মসজিদ নির্মাণের পরিকল্পনা

আপডেট টাইম : ০৬:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০১৭