ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরবরাহ নিশ্চিতে এক লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন সেচকাজে ডিজেলচালিত পাম্পের পরিবর্তে সৌর বিদ্যুৎচালিত পাম্প দেওয়া হবে: প্রধানমন্ত্রী আত্মঘাতী হয়ে উঠছে মানুষ জামায়াতের লং মার্চের দাবি আর সংসদের বক্তব্য দ্বিমুখী : চরমোনাই পীর ইসরায়েলের সাথে যুক্তরাজ্যের সামরিক সম্পর্ক ছিন্ন করার দাবি লেবার নেতা করবিনের ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ব্যালন ডি’অর: সুযোগ থাকলে মেসিকে ১০০ বার ভোট দিতেন জিদান রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় শারীরিক অবস্থার অবনতি, লাইফ সাপোর্টে মেঘমল্লার বসু পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

জামায়াত নিষিদ্ধ এখন সময়ের ব্যাপার: বাণিজ্যমন্ত্রী

জামায়াত নিষিদ্ধের বিষয়টি এখন সময়ের ব্যাপার মাত্র বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এটা একার বিষয় নয়, এর বিচার জনতার আদালতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

আজ বুধবার সচিবালয়ে এক ব্রিফিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, দীর্ঘ ৪৫ বছর পর হলেও জাতি কলঙ্কমুক্ত হয়েছে। তাই যুদ্ধাপরাধীর বিচারের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি জাতি কৃতজ্ঞ।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সবচেয়ে বড় দুটি রাজনৈতিক অর্জন হলো বঙ্গবন্ধু হত্যার বিচার ও যুদ্ধাপরাধীদের বিচার, যা অন্য কারো পক্ষে সম্ভব ছিল না। মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু যুদ্ধাপরাধীদের ক্ষমা করেননি। তিনি ঘোষণা দিয়েছিলেন, যুদ্ধকালে হত্যা, নারীধর্ষণ, অগ্নিসংযোগ লুণ্ঠন, এ ধরনের অপরাধের সঙ্গে যারা জড়িত ছিল, তাদের ক্ষমা নেই।

বিএনপি যুদ্ধাপরাধীদের হাতে যে জাতীয় পতাকা তুলে দিয়েছেন আওয়ামী লীগ তা মুক্ত করেছে বলেও মন্তব্য করেন তোফায়েল আহমেদ।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

সরবরাহ নিশ্চিতে এক লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন

জামায়াত নিষিদ্ধ এখন সময়ের ব্যাপার: বাণিজ্যমন্ত্রী

আপডেট টাইম : ০৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ১১ মে ২০১৬