ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক ২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি

চর্মরোগের চিকিৎসায় হলুদ

রান্নাবান্নার কাজে একটি দরকারি মসলা হলো হলুদ। তরকারিতে স্বাদ ও রং আনতে এর বিকল্প নেই। তবে রান্নার  কাজে ব্যবহার করা ছাড়াও এটির অনেক ওষুধি গুণের কথা আমরা শুনে থাকি। শরীরের হাড়গোড় ভেঙে গেলে প্রাথমিক চিকিৎসা হিসেবে এটির ব্যবহারের প্রচলন রয়েছে। এছাড়া আরো অন্যান্য চিকিৎসায়ও এটি ব্যবহার করা হয়। ত্বকের লাবণ্য ফেরাতে ও সুন্দর করার ক্ষেত্রেও এটি ব্যবহার করা হয়। নতুন তথ্য হলো, চর্মরোগ প্রতিরোধেও ভূমিকা রাখে হলুদ। অ্যান্টি-অক্সিডেন্টের পাশাপাশি শরীরের প্রদাহরোধক এবং জীবাণুরোধক ক্ষমতা রয়েছে এটির যা ফলিকিউলিটিস নামক চর্মরোগ নিরসনে সাহায্য করে।

এই রোগ নিরাময়ে হলুদের ব্যবহারবিধি নিচে দেয়া হলো :

এক কাপ হালকা গরম পানির সঙ্গে এক চা চামচ হলুদ গুঁড়া মিশিয়ে তা পান করতে হবে। গরম পানির পরিবর্তে গরম দুধ দিয়েও এই মিশ্রণ তৈরি করা যায়। ২-৩ বার করে কমপক্ষে এক সপ্তাহ এই মিশ্রণ পান করলে ফলিকিউলিটিস রোগের নিরাময়ে ভালো ফল পাওয়া যায়।

পানি বা দুধের সঙ্গে হলুদের মিশ্রণ পান করতে না পারলেও আক্রান্ত স্থানে এটি ব্যবহার করলেও ফলিকিউলিটিস রোগ থেকে মুক্তি পাওয়া যায়। আক্রান্ত স্থানে লাগানোর ক্ষেত্রে পানি বা দুধের সঙ্গে হলুদ গুঁড়ার মিশ্রণটি অনেক ঘন হতে হবে। এরপর দিনে অন্তত একবারের জন্য এটি ব্যবহার করতে হবে। আক্রান্ত স্থানে মিশ্রণটি লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করতে হবে। এরপর লাগানো মিশ্রণটি শুকিয়ে গেলে তা ভালোভাবে ধুয়ে ফেলতে হবে।

ফলিকিউলিটিস রোগের জ্বালা থেকে সম্পূর্ণভাবে মুক্তি পেতে শতভাগ ভালো না হওয়া পর্যন্ত এ মিশ্রণের ব্যবহার করা উচিত। মিশ্রণটি ১ থেকে ২ সপ্তাহ পর্যন্ত নিয়মিত ব্যবহার করেই ভালো ফল পাওয়া যায়।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক

চর্মরোগের চিকিৎসায় হলুদ

আপডেট টাইম : ০৪:১৭ অপরাহ্ন, বুধবার, ১১ মে ২০১৬