ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন আওয়ামী আমলের আমলনামা উন্নয়নের আড়ালে ২৮ হাজার কোটি টাকার দুর্নীতি ২৯ অক্টোবর মধ্য রাত থেকে উঠে যাচ্ছে ইলিশ রক্ষার নিষেধাজ্ঞা স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে জুবাইদা রহমানের আহ্বান কৃষিতেও বাড়ছে খেলাপির চাপ ৩১ অক্টোবর লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির বৈঠক ফলপ্রসূ হয়েছ: হুমায়ূন কবির আইজিপি সহজ-সরল মানুষ, ক্রসফায়ার নিয়ে বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপির বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা চাকরির প্রলোভনে রাশিয়ায় সামরিক চুক্তিতে বাধ্য করার প্রমাণ পেয়েছে জাতিসংঘ

বাঙালী কণ্ঠ ডেস্কঃ

বাংলাদেশ ফুটবল দল ২০২২ কাতার বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের এশিয়ান অঞ্চলের বাছাইপর্বের বাকি চার ম্যাচকে সামনে রেখে আজ বুধবার থেকে পর্যায়ক্রমিক আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প শুরু করতে যাচ্ছে।

আসছে অক্টোবর ও নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া এ খেলাগুলোয় বাংলাদেশের প্রতিপক্ষ যথাক্রমে আফগানিস্তান, ভারত, কাতার ও ওমান। বাংলাদেশ আগের চার খেলায় কেবল এক পয়েন্ট পেয়েছে।

বাছাই পর্বকে সামনে রেখে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এরই মধ্যে ৩৬ জনের প্রাথমিক দল ঘোষণা করেছে। সেখান থেকে জাতীয় দলে ডাক পাওয়া ৩১ জন আজ, আগামীকাল ও পরশু মতিঝিলস্থ বাফুফে ভবনে রিপোর্ট শেষে গাজীপুরের সারা রিসোর্টে অনুশীলন করবেন। প্রথম ও দ্বিতীয় দিনে ১২ জন করে খেলোয়াড় যাবেন অনুশীলনস্থলে। এর পরদিন সাত জন। অবশ্য সেখানে যাওয়ার আগে খেলোয়াড়দের মাঝখানে করোনা পরীক্ষা করে এসে ফলাফল সাপেক্ষে সেখানে যেতে হবে।

করোনা ভাইরাসের কারণে সারা দুনিয়ার মতো বাংলাদেশেও মার্চে খেলা বন্ধ হয়ে যায়। তখন থেকে ইংল্যান্ডে নিজ বাড়িতে আছেন জাতীয় দলের কোচ জেমি ডে। সংগত কারণেই ক্যাম্পের শুরুতে থাকছেন না জেমি ডে। ইংলিশ এই কোচ ও তার সহযোগিরা এসে কোয়ারেন্টাইন পর্ব শেষ করার আগে তাই স্থানীয় কোচরাই গাজীপুরের ক্যাম্পটি চালাবেন।

* ৮ অক্টোবর বাংলাদেশ-আফগানিস্তান

* ১৩ অক্টোবর কাতার-বাংলাদেশ

* ১২ নভেম্ব্বর বাংলাদেশ-ভারত

* ১৭ নভেম্ব্বর বাংলাদেশ-ওমান

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন

আপডেট টাইম : ০২:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২০