ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

কাতারে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

বাঙালী কণ্ঠ ডেস্কঃ কাতারে সড়ক দুর্ঘটনায় হোসাইন আহমেদ জুয়েল (৩০) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় গত রবিবার (৯ আগস্ট) সন্ধ্যায় মারা যান তিনি।

জুয়েলের বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৌর শহরের জয়পাশা এলাকায়। কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের বাসিন্দা ও জুয়েলের শ্বশুর জয়নাল আবেদিন সোমবার (১০ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন।

নিহতের পরিবার সূত্র জানায়, কাতারে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতেন জুয়েল। ৬ আগস্ট তিনি পিকআপ ভ্যানে করে কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় কাতারের আলকুর এলাকায় গাড়ি থেকে ছিটকে সড়কে পড়ে যান তিনি। এতে তিনি মাথায় আঘাত পান।

আশঙ্কাজনক অবস্থায় জুয়েলকে স্থানীয় একটি হাসপাতালের নেওয়ার পর সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই

কাতারে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

আপডেট টাইম : ০৪:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২০