ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

জাপানের কানসাইয়ে জাতীয় শোক দিবস পালন

বাঙালী কণ্ঠ ডেস্কঃ আওয়ামী লীগে জাপানের কানসাই শাখার উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। কোভিড-১৯ মহামারী ও জাপান সরকারের নির্দেশনা অনুযায়ী সামাজিক দূরত্ব মেনে সীমিত পরিসরে কিয়ুটোর একটি রেস্টুরেন্টে দিবসটি পালন করা হয়।

আলোচনার শুরুতে ১৫ আগস্টের সব শহীদের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। সাবেক ছাত্রনেতা প্রকৌশলী রাসেল নিজামের সঞ্চালনায় অনুষ্ঠানে জাতীয় শোক প্রস্তাব পাঠ করেন আওয়ামী লীগ জাপানের কানসাই শাখার আহ্বায়ক আবু সাদাত মো. সায়েম। উপদেষ্টা আমিনুর রহমান জাতির পিতার অবিস্মরণীয় অবদানের কথা স্মরণ করে বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে, কিন্তু তার আদর্শকে মুছে দেয়া যায়নি। তার স্মৃতি গণমানুষের মনে উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হয়েছে। সদস্য সচিব মো. হারুন অর রশিদ বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতাকে হত্যা করার মাধ্যমে দেশের উন্নয়নের গতিধারা রুদ্ধ করা হয়। বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে নতুন প্রজন্মকে দেশ গড়ার আহ্বান জানান তিনি।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন উপদেষ্টা ইঞ্জিনিয়ার মাসুদ-উল-হাসান, ড. মো. আশরাফুজ্জামান রোমেল ও ড. লুৎফর রহমান মাসুম, ড. অসীম কুমার সাহা, প্রফেসর সাইফুল ইসলাম, আরএ সরকার রবিন, শামিমুল আজাদ রাজু, সুমন দাস, গোলাম ইফতেখার খন্দকার, রুহুল হোসেন, মো. তানভীর কবির প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই

জাপানের কানসাইয়ে জাতীয় শোক দিবস পালন

আপডেট টাইম : ০৩:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২০