ঢাকা , সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পরীক্ষা শুরুর একমাস আগে ঘোষণা চায় এইচএসসি পরীক্ষার্থীরা

বাঙালী কণ্ঠ ডেস্কঃ অনিশ্চয়তা কাটছে না এইচএসসি পরীক্ষা নিয়ে। করোনায় পিছিয়ে যাওয়া এই পাবলিক পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন। অপেক্ষা শুধু পরিস্থিতি স্বাভাবিক হওয়ার। তবে দীর্ঘ বিরতিতে থমকে গেছে লেখাপড়া। তাই পরীক্ষা শুরুর অন্তত একমাস আগে সময় ঘোষণার দাবী জানিয়েছেন শিক্ষার্থীরা। এবার সাড়ে ১৪ লাখ পরীক্ষার্থী অংশ নেবে এইচএসসি ও সমমান পরীক্ষায়।

স্বপ্নের বিশ্ববিদ্যালয়..কলেজ চৌহদ্দী পেরিয়ে বেশিরভাগ শিক্ষার্থীর চূড়ান্ত লক্ষ্য। কিন্তু এবার সে মন্ত্রে করোনার ছু-মন্তর। স্থবির বর্তমান তাই, ভবিষ্যতের স্বপ্ন সংশয়ে, দেশের সাড়ে ১৪ লাখ এইচএসসি পরীক্ষার্থী।

বারবার সরকারের এমন গৎবাঁধা বুলিতে নির্বাসনে মনোযোগ। করোনা স্টেশনে থমকে যাওয়া লেখাপড়ার রেলগাড়ি আবার চালু করতে তাই একটু বেশি সময় চান পরীক্ষার্থীরা।

কিন্তু পরীক্ষা নিয়ে এখনও আগের অবস্থানে সরকার। সব প্রস্তুতি সম্পন্ন, শুধু ঠিক হয়নি দিনক্ষণ। গত পয়লা এপ্রিল হওয়ার কথা ছিলো এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

পরীক্ষা শুরুর একমাস আগে ঘোষণা চায় এইচএসসি পরীক্ষার্থীরা

আপডেট টাইম : ০৮:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২০