ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

ডাকাতিতে বাধা দেয়ায় গ্রিসে দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা

বাঙালী কণ্ঠ ডেস্কঃ গ্রিসের রাজধানী এথেন্সের আসপোগিরগো এলাকায় দুর্বৃত্তদের গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এরা দুজনই হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বাসিন্দা।

গ্রিস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যুগ্ম সাধারণ সম্পাদক মোতাব্বির হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, মঙ্গলবার স্থানীয় সময় বেলা ১১টার দিকে দুজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে গ্রিস পুলিশ।

তিনি বলেন, গ্রিসের একটি কন্টেইনারে তারা কর্মরত ছিলেন। নিহত একজনের নাম আব্দুল মমিন। তিনি নবীগঞ্জ উপজেলার কামড়াখাই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। আর অপরজন একই গ্রামের শাহীন মিয়া। তার বাবার নাম নূর হোসেন।

জানা গেছে, সোমবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা একজনের মাথায় এবং অন্যজনের গলায় গুলি করে হত্যা করে। মঙ্গলবার সকালে স্থানীয়রা দুই মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ।

গ্রিস ছাত্রলীগের সভাপতি জায়েদ খান জানান, দুটি কন্টেইনারে ডাকাতির প্রস্তুতি নেয় দুর্বৃত্তরা। সে সময় মমিন ও শাহীন বাধা দিলে তাদের গুলি করে হত্যা করা হয় বলে ধারণা করা হচ্ছে। এ নিয়ে গ্রিসের পুলিশ তদন্তে নেমেছে এবং মরদেহ দুটি বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই

ডাকাতিতে বাধা দেয়ায় গ্রিসে দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা

আপডেট টাইম : ০৪:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২০