ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরবরাহ নিশ্চিতে এক লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন সেচকাজে ডিজেলচালিত পাম্পের পরিবর্তে সৌর বিদ্যুৎচালিত পাম্প দেওয়া হবে: প্রধানমন্ত্রী আত্মঘাতী হয়ে উঠছে মানুষ জামায়াতের লং মার্চের দাবি আর সংসদের বক্তব্য দ্বিমুখী : চরমোনাই পীর ইসরায়েলের সাথে যুক্তরাজ্যের সামরিক সম্পর্ক ছিন্ন করার দাবি লেবার নেতা করবিনের ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ব্যালন ডি’অর: সুযোগ থাকলে মেসিকে ১০০ বার ভোট দিতেন জিদান রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় শারীরিক অবস্থার অবনতি, লাইফ সাপোর্টে মেঘমল্লার বসু পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

বাঙালী কণ্ঠ ডেস্কঃ ইসরাইল, স্পেন, তুরস্ক, ক্যামেরন,এবং ইউরোপের বেশিরভাগ দেশের পাসপোর্ট ও ভিসা তৈরি করে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছে সিলেটের মাসুম আহমেদ নামের এক প্রতারক। স্পেনের একটি পাসপোর্ট তৈরিতে নেন দুই হাজার ইউরো। বাংলাদেশীদের পাশাপাশি বিদেশী নাগরিকদের বিভিন্ন দেশের পাসপোর্ট ও ভিসা জালিয়াতির মাধ্যমে তৈরি করে দেন প্রতারক মাসুম আহমেদ। হুবহু বিদেশী পাসর্পোর্ট তৈরি-ভিসা জালিয়াতির হোতা মানবপাচারকারী সেই মাসুদ আহমদেকে আটক করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) ও র‌্যাব -১৪ । মানি লন্ডারিং এবং হুন্ডি ব্যবসার সঙ্গে সম্পৃক্ত প্রতারক মাসুম আহমেদকে গতকাল গভীর রাতে কানাইঘাট, সিলেট থেকে আটক করা হয়। একটি কল রেকর্ডে ভিয়েতনামের এক নাগরিককে পাসপোর্ট তৈরি করে দেয়ার বিষয়ে আশ্বাসের কথাও ।
জানা যায়, জার্মানী ও বুলগেরিয়া থেকে ইসলামী ব্যাংকের মাধ্যমে গত মাসে ১ মিলিয়ন ইউরো গ্রহণ করে মাসুম। মাসুম আহমেদ জার্মানী, নিউজিল্যান্ড, ক্রোয়েশিয়া, রোমানিয়া, ইটালী, গ্রীস, মালয়েশিয়া, কানাডাসহ বিভিন্ন দেশে মানব পাচার করে আসছে। নেপাল, দিল্লী, সৌদি আরব, ভিয়েতনাম ও কম্বোডিয়ার রুট ব্যবহার করে তিনি ঐসব দেশে মানব পাচার করে আসছেন। মাসুমের সহযোগীদের আটক করার জন্য দেশব্যাপী তৎপরতা অব্যাহত রেখেছে এনএসআই ও র‌্যাব ।
Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

সরবরাহ নিশ্চিতে এক লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন

আপডেট টাইম : ১০:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০