ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

কানাডায় প্রবাসী নজরুল ইসলাম খান লিটনের কৃষিতে সাফল্য

বাঙালী কণ্ঠ ডেস্কঃ সবুজ খেয়ে বাঁচি, সবুজ নিয়ে থাকি’– এই স্লোগান নিয়ে কানাডার টরন্টোর স্কারবোরোর প্রবাসী বাঙালি নজরুল ইসলাম খান লিটন তার সহধর্মিণী জিনাত জাহানকে সঙ্গে নিয়ে নিজ বাড়ির আঙিনায় গড়ে তুলেছেন এক বিশাল বাগান।

করোনার এই সময়ে মানুষ যখন বিচলিত, চারদিকে শুধু করোনা আর মৃত্যুর সংবাদ ঠিক সেই সময়ে পরিবারের সবাইকে নিয়ে মনোযোগ দিয়েছেন তার বাগানের প্রতি।

ছায়া সুনিবিড় আঁকাবাঁকা পথ বেয়ে স্রোতস্বিনী নদী, নদীর পাশ দিয়ে বয়ে যাওয়া গ্রাম্য মেঠোপথ আর প্রকৃতির অপার লীলাভূমি-ছোটবেলার সেই শৈশব কৈশোরের স্মৃতি ভুলতে পারেনি লিটন।

ছোটবেলার সেই মেঠোপথ আর শস্য ক্ষেতের পটভূমি হৃদয়ে ধারণ করে প্রবাস জীবনে গত পাঁচ বছর ধরে নিজ বাড়ির আঙিনায় শস্য উৎপাদন করে যাচ্ছেন লিটন।

করোনার কারণে বাড়িতে থাকার ফলে এ বছর তার বাগানের ফলন হয়েছে সবচেয়ে বেশি। বাগানে এ বছর উৎপাদন করেছেন, বাংলাদেশি লাউ, চিচিঙ্গা, সিম, নাগা মরিচ, লালশাক, ডাঁটা শাক, পাট শাক, পুঁইশাক, টমেটো, বেগুন, জুকিনি ও ঢেঁড়স।

যুগান্তরকে তিনি বলেন, আমি মর্মে মর্মে উপলব্ধি করেছি– মাটি আর সবুজই আমাদের শেষ ভরসাস্থল। এই মাটিতেই সবুজ ফসল খেয়ে বাঁচি, সবুজ নিয়ে থাকি।

উল্লেখ্য, বর্তমানে ব্যক্তিজীবনে নজরুল ইসলাম খান লিটন কানাডার টরন্টোতে একজন সফল ব্যবসায়ী। দুই সন্তানের জনক লিটন এমকম ব্যবস্থাপনা এবং সিএ আর্টিকেলশিপসহ কানাডার মন্টিয়ল ভেনির কলেজ থেকে কম্পিউটারাইজড ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের ওপরে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই

কানাডায় প্রবাসী নজরুল ইসলাম খান লিটনের কৃষিতে সাফল্য

আপডেট টাইম : ১২:৩১ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২০