ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিজ নিজ ধর্মীয় রীতিতে স্পিকারের চেয়ারের প্রতি সম্মান জানাবেন সংসদ সদস্যরা শাহজালালের মাজারের দানবাক্স সিলগালা, পাহারা বসালো প্রশাসন ঘরের পাশের মানুষ যদি এমন রাক্ষস হয়ে ওঠে, তবে আমরা বিশ্বাস করব কাকে জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কতো টাকা পাবেন, জানালেন মুক্তিযুদ্ধমন্ত্রী সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম: সেনাপ্রধান পরীমণি ইস্যুতে বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন প্রস্তাবিত বাজেট স্বনির্ভর রাষ্ট্র গঠনের পথ সুগম করবে : আইনমন্ত্রী মস্কোয় ইউক্রেনের ড্রোন হামলা, শোধ নেওয়ার অঙ্গীকার রাশিয়ার দারুণ ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হারের নেপথ্যে

কানাডায় শিক্ষার্থীদের ভার্চুয়াল ক্লাস নিয়ে মিশ্র প্রতিক্রিয়া

বাঙালী কণ্ঠ ডেস্কঃ বৈশ্বিক করোনা মহামারীর কারণে বিশ্বের বিভিন্ন দেশের মতো কানাডার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেয়া হয়েছে।

একদিকে শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়া, আর অন্যদিকে গৃহবন্দি হয়ে থাকায় শিক্ষার্থীদের মধ্যে মানসিক সমস্যার ঘটনা অনেকাংশে বেড়ে যায়।

শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের শুরু হয় আশঙ্কা আর উদ্ভিগ্নের পালা। বর্তমান ফল সেমিস্টার শুরুর আগে এখানকার স্কুলগুলো খুলে দেয়ার প্রশ্নে ছাত্রছাত্রী, অভিভাবক ও শিক্ষকদের কাছ থেকে পাওয়া জরিপের ফলের ভিত্তিতে এবং নীতিনির্ধারক পর্যায়ে বিস্তারিত আলোচনার পর স্কুলগুলো খুলে ইনপারসন ক্লাস চালু হয়েছে।

বিশ্বের অন্য দেশ থেকে কানাডার বিশ্ববিদ্যালয়গুলোতে লেখাপড়া করতে আসা ছাত্রছাত্রীদের বিষয়ে এখানকার সরকারের মনোভাব মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে একেবারেই ভিন্ন।

মার্কিন যুক্তরাষ্ট্রে করোনা মহামারীর সময়ে ট্রাম্প প্রশাসন অনলাইনে ক্লাস শুরু হওয়া প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে আসার ভিসা দেয়া হবে না বলে ঘোষণা দিয়েছিল।

সেখানকার সরকারের এ সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছিল এমআইটি ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। অন্যদিকে কানাডার বিশ্ববিদ্যালয়গুলো এখনও আগের মতোই আন্তর্জাতিক ছাত্রছাত্রীদের ভর্তির সুযোগ দিয়ে যাচ্ছে।

অনলাইনে শুরু হওয়া ক্লাসগুলোতে শিক্ষার গুণগত মান নিশ্চিত করার লক্ষ্যে শিক্ষকদের যথাযথ প্রশিক্ষণ এবং কারিগরি সহায়তা প্রদানসহ বিশেষ আর্থিক সহযোগিতা প্রদান করা হলেও অনলাইন ক্লাস নিয়ে অভিভাবকদের ভেতরে যথেষ্ট উদ্বেগ লক্ষ্য করা যাচ্ছে।

স্বাস্থ্যঝুঁকি কমানোর লক্ষ্যে ইউনিভার্সিটি অফ ক্যালগেরির ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. আনিস হক বললেন, কানাডার স্কুল ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষকদের অনলাইন পাঠদানের ওপর বিভিন্ন প্রশিক্ষণ দেয়ার পরও বর্তমান পরিস্থিতিতে শিক্ষার মান সমন্বয় রাখাটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

নিজ নিজ ধর্মীয় রীতিতে স্পিকারের চেয়ারের প্রতি সম্মান জানাবেন সংসদ সদস্যরা

কানাডায় শিক্ষার্থীদের ভার্চুয়াল ক্লাস নিয়ে মিশ্র প্রতিক্রিয়া

আপডেট টাইম : ১১:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২০