ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

মালিকদের কারণে আটকে আছে সাংবাদিকদের নতুন ওয়েজবোর্ড

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গণমাধ্যম কর্মীদের নতুন ওয়েজবোর্ড মালিকদের কারণে আটকে আছে। এখন পর্যন্ত মালিকেরা প্রতিনিধি দেয়নি। মালিকেরা প্রতিনিধি দিলে কাজ শুরু করে দিতে পারে। প্রত্যেক মালিক যেন ওয়েজবোর্ড অনুযায়ী সাংবাদিকদের সুযোগ-সুবিধা দেন সেই আহ্বান জানান প্রধানমন্ত্রী।

রোববার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রধানমন্ত্রী এ সব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, নীতিহীন বা হলুদ সাংবাদিকতা কারও কাছে গ্রহণযোগ্য নয়। এ সময় তার আমলে পত্রিকা, টেলিভিশন ও রেডিও লাইসেন্স দেওয়াসহ গণমাধ্যমের সম্প্রসারণ ও গণমাধ্যমের জন্য নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।

বিএফইউজের একাংশের সভাপতি মনজুরুল আহসান বুলবুলের সভাপতিত্বে ও ডিইউজের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, ডিইউজের সভাপতি শাবান মাহমুদ।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

মালিকদের কারণে আটকে আছে সাংবাদিকদের নতুন ওয়েজবোর্ড

আপডেট টাইম : ০৫:১০ অপরাহ্ন, রবিবার, ৪ জুন ২০১৭