ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দারুণ ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হারের নেপথ্যে শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড মামলার কারণে শিক্ষক নিয়োগ ও পদোন্নতি আটকে আছে : শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির কারণে বাংলাদেশের অবস্থান শক্তিশালী হবে: পররাষ্ট্রমন্ত্রী ইরান যুদ্ধ বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে বিশ্বকাপে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড সংসদে ‘অঙ্গুলিনির্দেশ’ এক্সপাঞ্জের দাবি হিলালীর, স্পিকার বললেন—‘করা যাবে না’ হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অপরিষ্কার পরিবেশ দেখে ক্ষোভ বাজেট-জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না

ওমানে বাংলাদেশের রাষ্ট্রদূতের বিদায়ী সংবর্ধনা

বাঙালী কণ্ঠ ডেস্কঃ ওমানে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত মো. গোলাম সারোয়ারকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজ ও প্রবাসীরা। বুধবার সন্ধ্যা ৭টায় এ উপলক্ষে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইঞ্জিনিয়ার হাসানুজ্জামান হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওমানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. গোলাম সারোয়ার। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে মো. নাহিদ ইসলাম, (দূতালয় প্রধান ও কাউন্সেলর, পলিটিক্যাল), মো. আবু সাইদ, কাউন্সেলর (পার্সপোর্ট), মো. হুমায়ুন কবির, কাউন্সেলর (শ্রম), মো. আনোয়ার হোসাইন (প্রথম সচিব-শ্রম), ওমান।

সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। স্বাগত বক্তব্য দেন স্কুলের অধ্যক্ষ এম এস ইসলাম শফিক। স্কুল কমিউনিটির পক্ষে বক্তব্য দেন ইঞ্জিনিয়ার কামরুজ্জামান।

রাষ্ট্রদূত তার বিদায়ী ভাষণে বলেন, সদিচ্ছা থাকলে যে কোনো মহৎ উদ্দেশ্য বাস্তবায়ন সম্ভব। বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজ সাহামের অবকাঠামোগত উন্নয়নের জন্য ওমান প্রবাসীদের পক্ষ থেকে ৫০ হাজার রিয়ালের চেক বিদ্যালয়ের সভাপতিকে ও অধ্যক্ষের কাছে হস্তান্তর তার বড় প্রমাণ।

oman2.jpg

সভাপতির ভাষণে ইঞ্জিনিয়ার হাসানুজ্জামান হাসান ওমান প্রবাসীদের পক্ষে পঞ্চাশ হাজার ওমানি রিয়াল অনুদান দেয়ায় রাষ্ট্রদূতকে ধন্যবাদ জ্ঞাপন ও কৃজ্ঞতা প্রকাশ করে বিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি উল্লেখ করে একটি সংক্ষিপ্ত প্রতিবেদন তুলে ধরেন তিনি।

এ সময় আরো বক্তব্য দেন- ইঞ্জিনিয়ার মোস্তফা কামাল, সাহাবুদ্দিন, ইঞ্জিনিয়ার তাপস কুমার বিশ্বাস, মো. সিরাজুল হক। এ সময় ইফতেখারুল হাসান চৌধুরী (এসভিপি, গাল্ফ এক্সচেঞ্জ ও সাবেক চেয়ারম্যান, বিওডি, বাংলাদেশ স্কুল মাস্কাট)।

এছাড়া উপস্থিত ছিলেন- ইঞ্জিনিয়ার আশরাফ হোসাইন (দূতাবাস প্রতিনিধি, বিওডি, বাংলাদেশ স্কুল মাস্কাট), মো. আবদুল লতিফ (পরিচালক, অর্থ, বিওডি, বাংলাদেশ স্কুল মাস্কাট), মো. মোস্তাফিজুর রহমানসহ (পরিচালক, শিক্ষা, বিওডি, বাংলাদেশ স্কুল মাস্কাট) কমিউনিটির নেতারকর্মীরা।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

দারুণ ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ

ওমানে বাংলাদেশের রাষ্ট্রদূতের বিদায়ী সংবর্ধনা

আপডেট টাইম : ০৯:০১ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২০