ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

৭৫ কোটি টাকার সাপের বিষসহ আটক ৬

বাঙালী কণ্ঠ ডেস্কঃ রাজধানীর দক্ষিণখান থানা এলাকা থেকে ৭৫ কোটি টাকা মূল্যের কোবরা সাপের বিষসহ আন্তর্জাতিক চোরাচালান চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আজ আজ শুক্রবার (২৫ ডিসেম্বর) সকালে এ তথ্য জানিয়েছে র‌্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং।

র‌্যাব জানায়, গতকাল বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বিকেলে সাপের বিষসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মো. মাসুদ রানা (২৪), মো. ছফির উদ্দিন শানু (৫০), মো. তমজিদুল ইসলাম ওরফে মনির (৩৪), মো. আলমগীর হোসেন (২৬), ফিরোজা বেগম (৫৭) এবং আসমা বেগম (৪২)।

এ বিষয়ে র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এসপি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারেন রাজধানী ঢাকার দক্ষিণখান থানাধীন ৫০ নম্বর ওয়ার্ডের গুলবার মুন্সি স্মরণী রোড এলাকায় কয়েকজন আন্তর্জাতিক চোরাচালান চক্রের সদস্য বিপুল পরিমান সাপের বিষ নিয়ে অবস্থান করছে। এমন খবর পেয়ে র‌্যাবের আভিযানিক দল বিকেল ৩টা ২০ মিনিটে ঘটনাস্থলে উপস্থিত হয়। এসময় তাদের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে ৬ জনকে গ্রেপ্তার করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই

৭৫ কোটি টাকার সাপের বিষসহ আটক ৬

আপডেট টাইম : ০৮:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ ডিসেম্বর ২০২০