ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক ২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি

শীতকালে ঠোঁটের যত্ন

বাঙালী কণ্ঠ ডেস্কঃ শীত মানেই প্রকৃতিতে রুক্ষতা আর শুষ্কতার ছোঁয়া। তবে শীতের এ আগমন কেবল প্রকৃতিতেই সীমাবদ্ধ থাকে না; তা ছড়িয়ে পড়ে আমাদের মাঝে। আর শীতের বাতাস বইতে শুরু করলেই তা ঠোঁটের কোমলতাকে নিষ্প্রাণ করে দেয় সবার আগে। তাই শীতে চাই ঠোঁটের বাড়তি যত্নআত্তি। ফাটা ঠোঁটে যেমন হাসি ফুটে উঠে না, তেমনি ফাটা ঠোঁটে যন্ত্রণাও কম নয়। শীতের শুরু থেকে নেয়া যত্নআত্তি শীতের পুরোটা সময়জুড়ে রাখতে পারে ঠোঁটের কোণে মিষ্টি হাসির সঙ্গে।

পেট্রোলিয়াম জেলি

শীতে ঠোঁট ফাটা সবচেয়ে সাধারণ একটি বিষয়। তবে এ সাধারণ বিষয়টি সবচেয়ে কষ্টসাধ্য হয়ে দাঁড়ায় শীতের আগমনের সঙ্গে সঙ্গে। তাই আপনার প্রতিদিনের প্রসাধনীর তালিকায় যুক্ত করে নিন পেট্রোলিয়াম জেলিকে।

ভ্যাসলিন

শীতের শুরুতে অনেকেই ঠোঁট ফাটার পাশাপাশি ঠোঁটের চামড়া ওঠা কিংবা রুক্ষতার সমস্যার সম্মুখীন হয়ে থাকেন। এটি মূলত তাদের ক্ষেত্রে বেশি চোখে পড়ে, যাদের ত্বক তুলনামূলক বেশি রুক্ষ। এক্ষেত্রে ঠোঁটের যত্নআত্তিতে আপনি অনায়াসে যুক্ত করতে পারেন ভ্যাসলিন। এটি যেমন লম্বা সময় পর্যন্ত আপনার ঠোঁটে স্থায়ী হয়ে থাকে, তেমনি ঠোঁটের গোলাপি আভা ফিরিয়ে আনতেও সহায়তা করে।

লিপবাম

ঠোঁটের কোমলতাকে শীতের হাত থেকে রক্ষা করতে আপনার অন্য অস্ত্র হতে পারে লিপবাম। খুব সহজে সঙ্গে রাখা যায় বিধায় ঠোঁটে শীতের হাওয়ার স্পর্শ অনুভব করার সঙ্গে সঙ্গেই আপনি লিপবাম ব্যবহার করতে পারেন। অন্যদিকে যারা ম্যাট লিপস্টিক কিংবা লম্বা সময় পর্যন্ত লিপস্টিক ঠোঁটে রাখেন, তাদের জন্য ঠোঁটের যত্নে সবচেয়ে সহজ লিপবাম ব্যবহার করা।

গ্লিসারিন

অনেকেই মনে করেন, গ্লিসারিন কেবল হাত-পায়ে কিংবা মুখে ব্যবহার করা যায়। কিন্তু প্রকৃত অর্থে ঠোঁটের যত্নে নানা প্রসাধনীর ভিড়ে গ্লিসারিন অন্যতম। যাদের ঠোঁট তুলনামূলক বেশি ফাটে কিংবা ঠোঁটের ডেড সেল বেশি চোখে পড়ে, তারা রাতে ঘুমাতে যাওয়ার আগে ঠোঁটে গ্লিসারিন আর সমপরিমাণ পানি মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে তাতে কয়েক ফোঁটা মধু মিশিয়ে ঠোঁটে ব্যবহার করতে পারেন। সকালে ঘুম থেকে উঠে ধুয়ে নিয়ে তাতে লিপজেল কিংবা ভ্যাসলিন ব্যবহার করে নিতে পারেন। এতে লম্বা সময় পর্যন্ত আপনার ঠোঁট থাকবে মোলায়েম আর কোমল। তাই এ সময় নিজের ঠোঁটের বিশেষ যত্ন নেয়া উচিত।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক

শীতকালে ঠোঁটের যত্ন

আপডেট টাইম : ০৪:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ জানুয়ারী ২০২১