ঢাকা , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলা কিউআরে দৈনিক লেনদেন ছাড়াল ১১০ কোটি টাকা কঙ্গনার ‘সস্তা কপি’ মন্তব্যের পর তাপসীর রহস্যময় পোস্ট বিয়ের প্রলোভনে আসা যুবতীকে আটকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ নির্দিষ্ট দিনেই হচ্ছে সিলেটের বিয়ানীবাজারের সেই নৌকাবাইচ প্যারিসে আলোচনা সভা জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান জামা-কাপড় কিনে এনেই পরছেন? ডেকে আনছেন মারাত্মক স্বাস্থ্যঝুঁকি বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির কার্যক্রম শুরু ২২ দিনে রেমিট্যান্স এল ২১৫ কোটি ডলার পেশাগত দক্ষতা-যোগ্যতা হবে পদোন্নতির মানদণ্ড: প্রধানমন্ত্রীপেশাগত দক্ষতা-যোগ্যতা হবে পদোন্নতির মানদণ্ড: প্রধানমন্ত্রী

ঝুঁকিপূর্ণ লেভেল ক্রসিং: নিদের্শনাগুলোর বাস্তবায়ন জরুরি

বাঙালী কণ্ঠ ডেস্কঃ দেশে ট্রেন দুর্ঘটনার সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়িয়েছে লেভেল ক্রসিংগুলো। প্রায় প্রতিবছরই লেভেল ক্রসিংয়ে এক বা একাধিক দুর্ঘটনা ঘটছে। প্রাণ হারাচ্ছে মানুষ। গত ১৩ বছরে রেল দুর্ঘটনায় ২৯৮ জনের মৃত্যু হয়েছে। এই সেদিনও, গত বছর ১৯ ডিসেম্বর, জয়পুরহাটে লেভেল ক্রসিং দুর্ঘটনায় নিহত হয়েছেন ১২ জন।

লেভেল ক্রসিংয়ে ঘন ঘন দুর্ঘটনার কারণ নিয়ে অনেক আলোচনা হয়েছে, পত্রপত্রিকায় লেখালেখি হয়েছে। এবার খোদ রেলপথ মন্ত্রণালয়ের প্রতিবেদনেও উঠে এসেছে বিষয়টি। এতে বলা হয়েছে, সারা দেশে ছড়িয়ে থাকা ৮৪ শতাংশ লেভেল ক্রসিংই অরক্ষিত। আর মোট ক্রসিংয়ের প্রায় অর্ধৈক অবৈধ, যার সংখ্যা ১ হাজার ১৪৯।

বস্তুত অরক্ষিত ও অবৈধ লেভেল ক্রসিংয়ের কারণেই ঘন ঘন দুর্ঘটনা ঘটছে। অর্থাৎ, এ ক্রসিংগুলো ঝুঁকিপূর্ণ। ঝুঁকির কারণগুলো দূর না করা পর্যন্ত লেভেল ক্রসিং দুর্ঘটনা ঘটতেই থাকবে।

রোববার এক আন্তঃমন্ত্রণালয় সভায় এ বিষয়ে আলোচনা হয়েছে। সভায় ঝুঁকিপূর্ণ ক্রসিংগুলোর দুই পাশে (সড়কে) দ্রুত স্পিড ব্রেকার স্থাপনসহ সংশ্লিষ্টদের কয়েকটি নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া রেললাইন ঘিরে থাকা সড়কে আন্ডারপাস বা ওভারপাস নির্মাণ, লেভেল ক্রসিং গেটের সংখ্যা যথাসম্ভব কমানো, এলজিইডিসহ বিভিন্ন সংস্থা কর্তৃক অবৈধ ও চরম ঝুঁকিপূর্ণভাবে নির্মিত লেভেল ক্রসিংগুলোয় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে বলা হয়েছে।

নির্দেশনা বা প্রস্তাবগুলো যে ভালো এতে কোনো সন্দেহ নেই। তবে প্রশ্ন রয়েছে এগুলোর বাস্তবায়ন নিয়ে। আমরা দেখেছি, প্রতিটি রেল দুর্ঘটনার পর এক বা একাধিক তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত শেষে কমিটি রিপোর্ট জমা দেয়। কিন্তু রিপোর্টের সুপারিশ অনুযায়ী নেওয়া হয় না কোনো কার্যকর পদক্ষেপ।

অভিযোগ আছে, এ নিয়েও চলে অবৈধ বাণিজ্য। কমিটি যাদের দায়ী করে তাদের অনেকে ঊর্ধ্বতন অসাধু কর্মকর্তার কাছে ছুটে গিয়ে মোটা অঙ্কের ঘুষ দিয়ে শাস্তি কমিয়ে আনেন। আরও অভিযোগ আছে, রেলের নিজস্ব লোকজন দিয়েই অধিকাংশ সময় গঠন করা হয় কমিটি, যাতে ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাদ দিয়ে অন্যদের কাঁধে দায় চাপানো যায়। এ পরিস্থিতি বজায় রেখে রেল দুর্ঘটনা কমার আশা করা অর্থহীন।

রেল দুর্ঘটনা কমিয়ে আনতে হলে সবার আগে এর কারণগুলো দূর করতে হবে। সে ক্ষেত্রে লেভেল ক্রসিংগুলোকে করতে হবে ঝুঁকিমুক্ত। রেলকে তুলনামূলক নিরাপদ বাহন হিসেবে গণ্য করা হয়।

কিন্তু ঘন ঘন দুর্ঘটনা ঘটতে থাকলে রেল ভ্রমণে মানুষের সেই নিরাপত্তাবোধে চির ধরবে। কাজেই দুর্ঘটনার কারণগুলো সঠিকভাবে চিহ্নিত করে প্রতিকারের ব্যবস্থা নেওয়া জরুরি।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

বাংলা কিউআরে দৈনিক লেনদেন ছাড়াল ১১০ কোটি টাকা

ঝুঁকিপূর্ণ লেভেল ক্রসিং: নিদের্শনাগুলোর বাস্তবায়ন জরুরি

আপডেট টাইম : ০৮:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ জানুয়ারী ২০২১