ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

বাইডেন প্রশাসনে যুক্ত হলেন আরেক বাংলাদেশি আমেরিকান

বাঙালী কণ্ঠ ডেস্কঃ জেইন সিদ্দিকের পর এবার যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনে শীর্ষস্থানীয় একটি পদে জায়গা করে নিয়েছেন আরেক বাংলাদেশি আমেরিকান ফারাহ আহমেদ।

তিনি গত ২১ জানুয়ারি যুক্তরাষ্ট্রের কৃষি মন্ত্রণালয়ের অধীন পল্লী উন্নয়ন সচিবালয়ের আন্ডার সেক্রেটারির চিফ অব স্টাফ পদে নিয়োগ পেয়েছেন।

কর্নেল ইউনিভার্সিটি থেকে স্নাতক শেষ করার পর নিউজার্সির প্রিন্সটন থেকে স্নাতকোত্তর ডিগ্রি নেওয়া ফারাহ এর আগে কনজুমার এডুকেশনের সিনিয়র প্রোগ্রাম কো-অর্ডিনেটর ছিলেন। দায়িত্ব পালন করেছেন কনজুমার ফাইন্যান্সিয়াল প্রটেকশন ব্যুরোর চিফ অপারেটিং অফিসারের সিনিয়র অ্যাডভাইজার হিসেবেও। এছাড়াও তিনি ইউএসডিএতেও কাজ করেছেন।

নরসিংদীর ড. মাতলুব আহমেদ এবং ড. ফেরদৌস আহমেদের মেয়ে ফারাহ। তার বাবা মা দুজনই আমেরিকাতে পদার্থবিজ্ঞানের অধ্যাপক হিসেবে কর্মরত। তার নানা ড: আব্দুল বাতেন খান বাংলাদেশ আণবিক শক্তি কমিশনের সাবেক চেয়ারম্যান ছিলেন। পরবর্তিকালে পাবলিক সার্ভিস কমিশনের সদস্যও ছিলেন তিনি। তার নানী মিসেস মনিরা খান ভিকারুন্নেসা নুন স্কুলের শিক্ষিকা ছিলেন। এ ছাড়া বাংলাদেশ মহিলা পরিষদের আজীবন সহ সভাপতি ছিলেন।

ফারাহ আহমেদ আমেরিকার মুলধারায় রাজনীতিতে খুব সক্রিয়। এর আগে বারাক ওবামার প্রেসিডেন্ট নির্বাচনের সময় তিনি আইওয়া স্টেটের ডেমোক্রেটিক পার্টির নির্বাচন পরিচালনার মুখ্য দায়িত্ব পালন করেছিলেন।

এদিকে ফারাহ আহমেদের আগে বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান জেইন সিদ্দিক হোয়াইট হাউজের ডেপুটি চিফ অব স্টাফের সিনিয়র অ্যাডভাইজার হয়েছেন। জেইনের মা-বাবা ময়মনসিংহের নান্দাইলের সন্তান।

এছাড়া বাইডেনের ট্রানজিশন টিমের আন্তর্জাতিক গণমাধ্যম দলেও গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন আরেক বাংলাদেশি-আমেরিকান রুমানা আহমেদ। রুমানা বারাক ওবামার সময়েও হোয়াইট হাউজে কাজ করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই

বাইডেন প্রশাসনে যুক্ত হলেন আরেক বাংলাদেশি আমেরিকান

আপডেট টাইম : ০৪:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৭ জানুয়ারী ২০২১