ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক ২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি

অতিরিক্ত কিশমিশ খেলে হতে পারে এসব মারাত্মক ক্ষতি

বাঙালী কণ্ঠ ডেস্কঃ পায়েশ বা সেমাই মিষ্টি জাতীয় এসব খাবার কিশমিশ ছাড়া চিন্তাই করা যায় না। যে কোনো মিষ্টি জাতীয় খাবারের ব্যবহার করা হয় কিশমিশ। কিশমিশ আঙ্গুর শুকিয়ে তৈরি করা হলেও এতে রয়েছে আঙ্গুরের চেয়ে অনেক বেশি উপকারিতা। আয়রন, পটাসিয়াম, ভিটামিন বি, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, কার্বোহাইড্রেট, ফাইবার সমৃদ্ধ কিশমিশ।

নিয়মিত কিশমিশ খেলে হজমের সমস্যা দূর হয়, শরীরে রক্তাল্পতা রোধ করে। যা অ্যানিমিয়া থেকে বাঁচতে সহায়তা করে। এতে ভিটামিন বি কমপ্লেক্স রয়েছে, যা রক্ত ​​গঠনে কার্যকর। কিশমিশে উপস্থিত তামা লাল রক্তকণিকা গঠনে সহায়তা করে। তবে অতিরিক্ত কিশমিশ খাওয়ার অনেক অসুবিধাও রয়েছে। জেনে নিন সেগুলো-

অনেকেরই কিশমিশ খেলে অ্যালার্জি হয়। যদি আপনারও এই ধরনের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কিশমিশ খাওয়া বন্ধ করুন।

অতিরিক্ত কিশমিশ গ্রহণের ফলে অনেকের শ্বাসকষ্টের সমস্যা হতে পারে। এছাড়াও ডায়রিয়া, বমি, জ্বরও দেখা যায়।

কিশমিশে ফ্রুক্টোজ এবং গ্লুকোজ প্রচুর পরিমাণে থাকে। তাই যাদের ওজন বেশি এবং ওজন কমানোর চেষ্টা করছেন তারা কিশমিশ খাবেন না। এটি গ্রহণের ফলে ওজন বাড়তে পারে।

বেশি কিশমিশ খাওয়ার ফলে গ্যাসের সমস্যাও হতে পারে।

যাদের ডায়াবেটিস আছে তারা কিশমিশ কম খান। এটি টাইপ-২ ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বাড়ায়।

বেশি কিশমিশ খাওয়ার ফলে শরীরে ক্যালরি বেড়ে যায় এবং ক্যালোরি বৃদ্ধির ফলে ওজনও বাড়তে পারে। আর ওজন বাড়ার কারণে আপনি আরও অনেক রোগের শিকার হতে পারেন।

কিশমিশে উচ্চ ট্রাইগ্লিসারাইডস রয়েছে, যা হৃদরোগ, ফ্যাটি লিভার, লিভার ক্যান্সার, ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা অনেকাংশে বাড়িয়ে দেয়।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক

অতিরিক্ত কিশমিশ খেলে হতে পারে এসব মারাত্মক ক্ষতি

আপডেট টাইম : ০৫:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৭ জানুয়ারী ২০২১