ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

কানাডায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

বাঙালী কণ্ঠ ডেস্কঃ শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ২১ ফেব্রুয়ারি কানাডার স্থানীয় সময় বিকাল ৪টায় এক ভার্চুয়াল আলোচনার আয়োজন করা হয়।

এতে উপস্থিত ছিলেন অন্টারিও প্রাদেশিক পার্লামেন্ট সদস্য ডলি বেগম, বাংলাদেশ কানাডা পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের চেয়ারম্যান ন্যাথানাইল স্মিথ এমপি, কানাডায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার ড. খলিলুর রহমান, একুশে পদকপ্রাপ্ত কবি আসাদ চৌধুরী এবং স্বাধীনতা পদকপ্রাপ্ত আবদুস সালাম।

এর আগে কানাডার অটোয়ায় বাংলাদেশ হাইকমিশনে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বাংলাদেশের জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কানাডায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার ড. খলিলুর রহমান।

তিনি বলেন, ভাষা আন্দোলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান অনস্বীকার্য। বঙ্গবন্ধু যেমন আমাদের স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, ঠিক একইভাবে তিনি কারাগারে অন্তরীণ থেকেও সক্রিয়ভাবে ভাষা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

তিনি আরও বলেন, বহু সংগ্রামের মধ্য দিয়েই একুশের পথ ধরেই আমরা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশকে স্বাধীন করেছি। এ সময় বাংলাদেশ হাইকমিশনের অন্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই

কানাডায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

আপডেট টাইম : ০৯:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২২ ফেব্রুয়ারী ২০২১