ঢাকা , রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা ‘ওই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলবো’ বিএনপিকর্মীকে এমপি হানজালা

টেলি যোগাযোগের আওতায় আসবে সমগ্র বাংলাদেশ

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, ১৬ কোটি মানুষের বাংলাদেশে টেলিযোগাযোগ সেবা গ্রহণকারীর হার ৮৪ শতাংশ। টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ ব্যবস্থা গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস উপলক্ষে মঙ্গলবার সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে রোড শো’ ও র্যা লির উদ্বোধনকালে তিনি একথা বলেন।

তারানা হালিম বলেন, দিবসটিতে কিভাবে তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে টেলিযোগাযোগ সেক্টরে তথা জাতীয় অর্থনৈতিক উন্নয়ন ঘটানো যায়, কিভাবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা যায় এবং একই সঙ্গে সমাজের সর্বত্র ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়ার মাধ্যমে আমরা কিভাবে একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে পারি সেই দিকে এগুতে হবে। উন্নত সেবা নিশ্চিত করে জনগণের খুব কাছে থাকতে হবে।

তিনি আরো বলেন, আমরা চাই টেলিযোগাযোগের আওতায় সমগ্র বাংলাদেশ আসবে। ২০০৮ সালে টেলিডেনসিটি ছিল ৩৮ শতাংশ, এখন তা বেড়ে হয়েছে ৮৪ শতাংশ। মোবাইল ও ইন্টারনেট গ্রাহক সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, মোবাইল ফোন গ্রাহক ১৩ কোটি ছাড়িয়ে যাচ্ছে। কাজেই এখন সময় আমাদের, এখন সময় বাংলাদেশের।

রোড শো ও র্যা লিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হোসনে আরা লুৎফা ডালিয়া, টেলিযোগাযোগ সচিব ফয়জুর রহমান চৌধুরী, বিটিআরসির চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ, ভাইস চেয়ারম্যান আহসান হাবিব খান, বিটিসিএল এবং বিভিন্ন মোবাইল ফোন অপারেটর প্রতিনিধিরা।

টেলিযোগাযোগ বিভাগ, বিটিসিএল, ছয়টি মোবাইল ফোন অপারেটর ও আইসিটি সেবাদাতা ৩১টি প্রতিষ্ঠানের উদ্যোগে বর্ণাঢ্য রোড শো’র আয়োজন করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

টেলি যোগাযোগের আওতায় আসবে সমগ্র বাংলাদেশ

আপডেট টাইম : ০৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মে ২০১৬